ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুটবল দুনিয়ায় বড় অঘটন, অখ্যাত প্লিমাউথে ডুবল লিভারপুল

আমার বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬

লিভারপুলের বর্তমান মৌসুমের অবস্থান সবারই জানা। এখন পর্যন্ত ইংলিশ লিগের শীর্ষে আছে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগেও সবার ওপরে থেকে নিশ্চিত করেছে রাউন্ড অব সিক্সটিন। দুদিন আগেই টটেনহ্যামকে বিধ্বস্ত করে চলে গিয়েছে ক্যারাবাও কাপের ফাইনালে। বিপরীতে প্লিমাউথ আছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের লিগ ‘চ্যাম্পিয়নশিপ’ এর একেবারেই তলায়।

হামজা চৌধুরী বর্তমানে আছেন শেফিল্ড ইউনাইটেডে। প্লিমাউথ সেই লিগ থেকেই বিদায়ের শঙ্কায় ধুঁকছে। লিভারপুল আর প্লিমাউথ আর্গাইলের ব্যবধান ঠিক এতটাই বিস্তর। কিন্তু সেই অখ্যাত দলটার কাছেই কি না হেরে গিয়েছে অলরেডরা। সেই সঙ্গে কোয়াড্রুপল বা এক মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্নটাও দিতে হয়েছে বিসর্জন। এফএ কাপের ম্যাচে প্লিমাউথ ঘরের মাঠে লিভারপুলকে হারিয়েছে ১-০ গোলে।

ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্লিমাউথের স্কোরশিট খোলেন রায়ান হার্ডি। সেটাই শেষ পর্যন্ত হয়েছে ব্যবধান। দ্বিতীয় সারির দল নিয়েও লিভারপুল এরপর চেষ্টার কমতি রাখেনি। কিন্তু প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড এদিন যেন পণ করেই নেমেছিলেন। চীনের মহাপ্রাচীরের মতো দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন গোলবারের সামনে।

এফএ কাপের এই ম্যাচে খুব একটা শক্তিশালী স্কোয়াড নামানোর ভাবনা ছিল না লিভারপুল বস আর্নে স্লটের। মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক ও কোডি গাকপোরা ছিলেন না মাঠে। লুইস দিয়াজ, দিয়োগো জোতা ও ফেদেরিকো কিয়েসার গড়া আক্রমণভাগটাও অবশ্য প্লিমাউথের রক্ষণে ফাটল ধরাতে যথেষ্ট।

কিন্তু প্রথমার্ধে লিভারপুল খুব বেশি ধারালো কোনো আক্রমণ রচনা করতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধে হার্ভি এলিয়টের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়ে প্লিমাউথ যায় এগিয়ে। রায়ান হার্ডির পেনাল্টি ঠেকাতে পারেননি কুইভিন কেলেহার। লিভারপুল এরপর ম্যাচে আক্রমণে উঠেছে বারবার। বদলি হিসেবে নেমেছিলেন নাম্বার নাইন ডারউইন নুনিয়েজ।

কিন্তু কনর হ্যাজার্ডের কাছে হার মানতে হয়েছে সবাইকে। লিভারপুলও ১-০ গোলের হারে বিদায় নেয় এফএ কাপ থেকে। চলতি মৌসুমে এটি তাদের মাত্র চতুর্থ হার। কিন্তু সেটাই এফএ কাপের প্রেস্টিজিয়াস আসর থেকে লিভারপুলের বিদায়ের জন্য হয়েছে যথেষ্ট।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু