ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

মিরাজের ব্যাটে ঢাকাকে হারিয়ে প্লে-অফে খুলনা, বিদায় রাজশাহীর

আমার বার্তা অনলাইন:
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০

প্লে-অফ নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্পই ছিল না খুলনা টাইগার্সের সামনে। এমন সমীকরণে জ্বলে উঠলেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে খেললেন অসাধারণ এক ইনিংস। তাতেই দারুণ এক জয় পায় দলটি। একই সঙ্গে শেষ চারও নিশ্চিত হয়ে যায় তাদের।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করে ঢাকা। জবাবে ১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে মিরাজের দল।

এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট হলো খুলনার। তবে সমান ম্যাচে সমান পয়েন্ট রাজশাহীরও। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় প্লে-অফে জায়গা পায় খুলনাই। একই সঙ্গে প্লে-অফের চারটি দলও নিশ্চিত হয় খুলনার জয়ে। তবে দিনের শেষ ম্যাচে নির্ধারিত হবে কারা খেলবে প্রথম কোয়ালিফায়ার এবং কারা খেলবে এলিমিনেটর রাউন্ড।

লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুটা মোটেও ভালো ছিল না খুলনার। প্রথম দুই ব্যাটারই ফিরে যান খালি হাতে। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ, যিনি আগেওর ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন, তাকে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর আফিফ হোসেনকেও ছাঁটাই করেন কাটার মাস্টার।

এরপর আলেক্স রসের সঙ্গে ৪৩ বলে ৬৮ রানের জুটি গড়েন মিরাজ। আর উইলিয়াম বোসিস্টোর সঙ্গে ৩৮ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় খুলনা। এরপর মোহাম্মাদ নাওয়াজকে নিয়ে বাকি কাজ শেষ করেন অধিনায়ক।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৪ রানের ইনিংস খেলেন মিরাজ। ৫৫ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ৪টি ছক্কায়। রস ২২ এবং বোসিস্টো ১৮ রান করেন। ঢাকার পক্ষে ১৬ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

তবে এদিন টস জিতে এগে ব্যাটিং বেছে নেয় ঢাকা। ওপেনার তানজিদ হাসান ছাড়া আর কেউই তেমন দায়িত্ব নিতে না পারায় সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। এক প্রান্ত আগলে লিটন দাস, হাবিবুর রহমান সোহান ও ফারমানউল্লাহ আলীর সঙ্গে যথাক্রমে ২৯, ২৪ ও ২৮ রানের তিনটি জুটি গড়েন তানজিদ।

মূলত তানজিদের ব্যাটে ১২ ওভারেই ২ উইকেটে ৮১ রান তুলেছিল ঢাকা। কিন্তু এই ওপেনারের বিদায়ের পর ধস নামে ঢাকার ব্যাটিং লাইনআপে। আর কেউ দায়িত্ব নিতে পারেননি। স্কোরবোর্ডে ৩৯ রান যোগ করতে সাতটি উইকেট হারায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন তানজিদ। ৩৭ বলের ইনিংস ছক্কা মেরেছেন ৭টি। সঙ্গে রয়েছে একটি চারের মার। সাব্বির রহমান করেন ২০ রান। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মেহেদী হাসান রানা (১৩) এবং লিটন (১০)। খুলনার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্টো।

আমার বার্তা/এমই

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজের

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে খেলছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে কমন ডিসিপ্লিন পুরুষ হকি।

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ

হাঁটুতে চোটের কারণে ২০২৩ সালের মাঝামাঝিতে উরুগুয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ পেশাদার ফুটবলকে

যে সিদ্ধান্তের জন্য তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল

বিসিবিতে রদবদল হয়েছে গত মঙ্গলবার। আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: সংসদে আইনমন্ত্রী

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া ও ব্যয় কমানোর উদ্যোগ

লে. জেনারেল আসাদুল্লাহ জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

মধুপুরে কুচিয়া খাল খননের উদ্বোধন

পার্বত্য এলাকায় বৈশাখের অনুষ্ঠানে বিদেশিদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক সরকার

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সায়েদাবাদে ৫০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করেছে ডিএসসিসি

ঢাকার দুই পেট্রোল পাম্পে পরীক্ষামূলক চালু হচ্ছে অ্যাপে তেল বিক্রি

প্রাকৃতিক গ্যাসকূপ খননে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত