ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে খেলছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে কমন ডিসিপ্লিন পুরুষ হকি। আসন্ন জাপানের আইচি এশিয়ান গেমসে বাংলাদেশের হকির অংশগ্রহণ বড় ঝুঁকিতে ছিল। স্থান নির্ধারণী প্লে অফে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের নাম লেখাতে পেরেছেন আমিরুলরা।

ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ৪-৪ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশের রকি প্রথম শট মিস করায় বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথমবারের মতো এশিয়ান গেমসে হকিতে না খেলার শঙ্কা জাগে।

বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে লিড এনে দেন। চতুর্থ শটে বাংলাদেশ গোল করতে পারলে এক শট আগেই বাংলাদেশ জিততে পারতো। সেই শট বাংলাদেশ মিস করায় আবার খেলায় ফেরার সুযোগ পায় হংকং। পঞ্চম শটে হংকং গোল করে ২-২ সমতা আনে। ম্যাচের শেষ শট হয়ে উঠে ভাগ্য নির্ধারণী৷ বাংলাদেশ সেই শটে গোল করায় এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পায়। বাছাই থেকে ছয় দল এশিয়ান গেমস খেলবে তাই বাংলাদেশের এশিয়ান গেমসও নিশ্চিত হয়।

হকিতে বাংলাদেশ-হংকং ম্যাচ তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি আগে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এত বাজে পারফরম্যান্স করছে ফলে হংকংয়ের সঙ্গে জিততে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ম্যাচের প্রথম ৫ মিনিটে রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ গোলের লিড পায় বাংলাদেশ। এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে হংকং ব্যবধান কমায়৷ দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না হওয়ায় ২-১ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে হংকং গোল করে পুনরায় সমতা আনে। ৪১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার বাংলাদেশকে আবার লিড এনে দেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে হংকং আবার সমতা আনে। হংকং সমতা আনার এক মিনিটের মধ্যে আশরাফুল আবার গোল করেন। আশরাফুলের গোলের রেষ কাটতে না কাটতেই হংকং পেনাল্টি স্ট্রোক পায়। এতে খেলা ৪-৪ সমতা হয়। শেষ দশ মিনিটে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ফলে টাইব্রেকারে যায় খেলা। টাইব্রেকারে পাঁচ শটের রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির গোলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। এবার টুর্নামেন্টে অত্যন্ত বাজে খেলছে। স্থান নির্ধারণী ম্যাচ খেলে এশিয়ান গেমসে খেলতে পারছে এটাই এখন বড় স্বস্তির।

আমার বার্তা/এমই

কোনো পরিবর্তন ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম দুটি

ফের পয়েন্ট হারিয়ে শিরোপার আশা কঠিন করে তুলল রিয়াল

নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হোঁচট খেয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যেখানে গত মঙ্গলবার

একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্দোসো। পুরুষ

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

আসন্ন ফুটবল বিশ্বকাপে তিন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করে আগে থেকেই সমালোচিত ফিফা। কারণ ‘ডায়নামিক প্রাইসিং’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাটপ্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না

ক্ষমতায় আসার পর জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে সরকার: নাহিদ

কোনো পরিবর্তন ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন, মনোবলে আঘাত দাবি

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

যাচাই না করে তথ্য ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা কাবার ইমামের

মার্কিন প্রতিনিধি দলকে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ভ্যান্স

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২: রোড সেফটি ফাউন্ডেশন

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি: বাণিজ্যমন্ত্রী

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট