ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

পারমিশন ছাড়াই চিমটি দিয়েছে: পূর্ণিমা

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১৪:৪৯

ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। সম্প্রতি সিমরা খানের সঞ্চালনায় একটি বিশেষ পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের মজার অনেক অভিজ্ঞতা ও অজানা তথ্য শেয়ার করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী।

সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী বলেন? এমন প্রশ্নের উত্তরে পূর্ণিমা বলেন, ‘এই যে এখন ঘুম থেকে উঠলাম, দেখলাম যে এত সুন্দর কেন? ভাল্লাগছেনা আমার! আসলে এই টাইপ সবারই হওয়া উচিত।’

অনেকে মনে করেন গ্ল্যামার ধরে রাখতে তিনি হয়তো কঠোর ডায়েট করেন, তবে পূর্ণিমা জানান, নিজেকে ধরে রাখার জন্য আলাদা করে বিশেষ কিছুই করেন না তিনি।

আলাপচারিতায় পূর্ণিমা তার সেন্স অফ হিউমার দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। মজার ছলে তিনি বলেন, ‘ডক্টর বলেছে তুমি তাড়াতাড়ি জয়েন করো, আমাদের পেইন কিলার লাগবে না। আমি ওয়ার্ডে গিয়ে সবার পেইন কমিয়ে দিয়ে আসবো।’

পূর্ণিমার রূপের মায়ায় মুগ্ধ হয়ে ভক্তরা অনেক সময় অদ্ভুত সব কাণ্ড করে বসেন। তার কথায়, ‘কেউ আছে আবার পারমিশন ছাড়াই আমার এখানে চিমটি দিয়েছে। আমি বলছি একি কেন? উত্তরে তারা বলে- না, দেখলাম মানুষটা সত্যি কি না, নাকি পুতুলের মতন লাগছে।’

ছোটবেলার স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ‘বাসায় গেস্ট আসলেই মা হারমোনিয়াম বের করে আমাকে গান গাইতে বলতেন। বেচারা গেস্টদের জোর করে ৫টি গান শোনাতে হতো। জানি না তারা টর্চার হতো কি না।’

আমার বার্তা/জেএইচ

শেয়ালগুলো কাছে এসে চিৎকার করতো: সাফা কবির

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে তার নতুন কাজ নিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন

দীঘির আবেদনময়ী লুকে মুগ্ধ নেটিজেন

আবেদনময়ী লুকে নেটিজেনদের মুগ্ধ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট মৌনীর

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং

তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয়: তমা মির্জা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। পর্দার গ্ল্যামার আর অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনে তিনি কতটা পারিবারিক, তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি