ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১৩:৫৯

গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না বলে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান অনড়।

ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ বিমানঘাঁটি থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। এ সময় সেখানে ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন।

মার্কিন প্রতিনিধিদের বহনকারী বিমানটি ছেড়ে যাওয়ার পর বিমানঘাঁটিতে উপস্থিত সাংবাদিকরা হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে ইরানের টোল আদায় নিয়ে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, “নাম আমরা এমনটা হতে দেবো না। এটা আন্তর্জাতিক জলপথ। আমরা এমনটা কখনও হতে দেবো না।”

জ্বালানি তেলের বৈশ্বিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ। বিশ্বের মোট জ্বালানির এক পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরুর পর গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। পরে মার্চের মাঝামাঝি সময়ে এই প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার।

গত ৯ এপ্রিল ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালি স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে হবে। ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে এই টোল পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায় হবে।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল আদায় করা হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

সূত্র : এএফপি, গালফ নিউজ

ইসরায়েলি কর্মকাণ্ড অত্যাচার, সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন এরদোয়ান

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘অত্যাচার’ বলে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। একই

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে: ডোনাল্ড ট্রাম্প

ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক ব্যর্থ হলেও দুই দেশের অস্থায়ী যুদ্ধবিরতি এখনও ‘ভালভাবেই

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে: পেজেশকিয়ান

ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও আছে বলে মনে করেন ইরানের

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: শাহরাম ইরানি

  হরমুজ প্রণালি ঘিরে নৌ অবরোধ আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর ও বিদ্রুপাত্মক’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

চট্টগ্রাম-ফেনীতে যৌথ অভিযান: সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কর: টেলিকম খাতে বড় সংস্কারের ইঙ্গিত উপদেষ্টার

ইসরায়েলি কর্মকাণ্ড অত্যাচার, সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন এরদোয়ান

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে: পেজেশকিয়ান

হেরোইন উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন, এক নারী খালাস

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: বিটিআরসি চেয়ারম্যান

বিচারপতি মইনুলসহ সদ্য বিদায়ী ৫ মানবাধিকার কমিশনারের খোলা চিঠি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না: হুমায়ুন কবির

সিসা আর মদের আড্ডা ভাঙল পুলিশের অভিযানে, বনানীতে আটক ৪

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: শাহরাম ইরানি

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

দর্শনা থেকে আড়াই কোটির টাকার ১০টি স্বর্ণের বারসহ একজন আটক

বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন