ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

আমার বার্তা অনলাইন
১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪
আপডেট  : ১৩ এপ্রিল ২০২৬, ১২:২২

বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করবে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে।

তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল- শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

র‍্যাব ডিজি আরও বলেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড এরই মধ্যে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের নাশকতামূলক হামলার মোকাবিলায় র‍্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া সারাদেশে কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে।

র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবে গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, নববর্ষের অনুষ্ঠানস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্দেহজনক তথ্য বা নিরাপত্তা ঝুঁকি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, বর্তমানে কোনো ধরনের হুমকি আমরা অনুভব করছি না। তিনি আশা প্রকাশ করেন, আগের বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে।

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।  শনিবার (৩০ মে) বেলা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এক বার্তায়

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

বরিশালে বাড়ছে এইডস রোগী, আক্রান্তদের বড় অংশ সমকামী

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জিয়াউর রহমান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত