ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৮ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভা বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়, যা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম ২১ হাজার ২৬০ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম ২০ হাজার ২৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রৌপালংকারের দামও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতি গ্রাম ২২ ক্যারেট রূপার দাম ৪৯০ টাকা, ২১ ক্যারেট ৪৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩০০ টাকা।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি: বাণিজ্যমন্ত্রী

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি

বাজারে গায়েব সয়াবিনের বোতল, সোনালী মুরগির রেকর্ড দাম

বাজারে হঠাৎ তীব্র সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের; বিশেষ করে প্রায় দোকানেই অনেক চেয়েও

৮ মাসে বাণিজ্য ঘাটতি ২ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি

সাম্প্রতিক সময়ে পণ্য আমদানি ও আমদানি ব্যয় বাড়ার বিপরীতে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ায় দেশে বাণিজ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাটপ্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না

ক্ষমতায় আসার পর জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে সরকার: নাহিদ

কোনো পরিবর্তন ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন, মনোবলে আঘাত দাবি

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

যাচাই না করে তথ্য ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা কাবার ইমামের

মার্কিন প্রতিনিধি দলকে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ভ্যান্স

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২: রোড সেফটি ফাউন্ডেশন

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি: বাণিজ্যমন্ত্রী

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফের পয়েন্ট হারিয়ে শিরোপার আশা কঠিন করে তুলল রিয়াল