ই-পেপার শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

স্বরুপকাঠীতে উপবৃত্তির অর্থ লোপাট বিদ্যালয় কেরানীর

নিজস্ব প্রতিবেদক:
২৮ মে ২০২৫, ১৮:০৮

তিন বছর ধরে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছে স্কুলের কেরানী। সাধারণ এক শিক্ষার্থীর টাকা আত্মসাৎের এক ঘটনাকে কেন্দ্র করে স্বরুপকাঠী থানার জলাবাড়ি ইউনিয়নের আতা নিম্ন মাধ্যমিক স্কুলের কেরানী সুমিত মিস্ত্রির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। সরজমিনে গিয়ে জানতে পারি বছরের পর বছর ধরে সুমিত মিস্ত্রী অনেক ছাত্র - ছাত্রীর উপবৃত্তির টাকা প্রধান শিক্ষক প্রনব হালদারের যোগসূত্রে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী প্রান্ত নামের এক শিক্ষার্থীর বাবা পিন্টু মিস্ত্রী জানান, আমি একজন হতদরিদ্র কৃষক। প্রতিদিন কাজ না করলে ঘরে দুইবেলা খাবার জোটে না।

এমতাবস্থায় আমার ছেলেকে আতা স্কুলে ষষ্ঠ শ্রেনীতে ভর্তি করি শুধুমাত্র প্রধান শিক্ষকের উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে। তবে কিছুদিন গেলে বিভিন্ন ধরনের অজুহাত ও তালবাহানা করে উপবৃত্তির টাকা দেয়নি।পরবর্তীতে ছেলেকে অন্য স্কুলে ভর্তি করাতে চাইলে সুমিত মিস্ত্রী আমাকে বিভিন্ন হুমকি দেয়, বাধ্য হয়ে অষ্টম শ্রেনী পর্যন্ত এখানে রাখি। নবম শ্রেনীতে ভীমরুলি ডি এন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করাই। ওখানে উপবৃত্তি জন্য আবেদন করলে প্রধান শিক্ষক জানায়, আপনার ছেলে আগের স্কুলে উপবৃত্তি পাচ্ছে তাই এখানে পাবার সুযোগ নেই। পরে খোঁজ নিয়ে উপযুক্ত প্রমান সহিত জানতে পারি স্কুলের ক্লার্ক সুমিত মিস্ত্রী জালিয়াতি করে টাকা হাতিয়ে নিয়েছে। পরর্বতীতে ঘটনাটি আতা স্কুলের প্রধান শিক্ষককে জানাই সে এলাকাবাসীর সামনে দায় স্বীকার করে তবে বিষয়টি নিয়ে আমাকে ব্যক্তিগতভাবে বাড়াবাড়ি না করার হুমকি দেয়।

মুঠোফোনে আমার প্রতিনিধি যোগাযোগ করলে ভীমরুলি স্কুলের প্রধান শিক্ষক বাবু সুদেব চন্দ্র রায় জানান বিষয়টি খুবই লজ্জার ও দু:খজনক। অস্বচ্ছল ছাত্রদের জন্য সরকারের দেওয়া এই সামান্য উপবৃত্তির টাকা কিভাবে একজন ক্লার্ক আত্মসাৎ করে তা অবশ্যই ঐ স্কুলের প্রধান শিক্ষকের জানার কথা। আমি একজন শিক্ষক হিসেবে এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

আতা স্কুলের প্রধান শিক্ষককে ফোন করলে সে বিষয়টি সমাধান হয়েছে বলে দাবি করে। এমন একটি জালিয়াতি আপনি কিভাবে সমাধান করলেন আর আপনি এতো দিন জানতে পারলেন না কেন? এমন প্রশ্ন কোনো জবাব না দিয়ে ফোন কেটে দেয়।

সরেজমিনের খোজ নিয়ে এই কেরানী সুমিত মিস্ত্রির বিষয়ে আরো চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে। স্কুলের সাবেক সভাপতি গৌরাঙ্গ মিস্ত্রীর স্বজনপ্রীতির মাধ্যমে ঘুষ দিয়ে তিনি নিয়োগ প্রাপ্ত হন। সদ্য পতন হওয়া ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্বরূপকাঠি উপজেলায় সহ- সম্পাদক পদে থাকায় সুমিত মিস্ত্রী বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করে আসছে। পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু ও স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগ সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়সহ সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ছত্রছায়ায় বিভিন্ন নিয়োগ বাণিজ্য, পুলিশ হয়রানি,জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের সাথে যুক্ত ছিল।

খবর সংগ্রহকালে সেন্টু মিস্ত্রী নামে একজন ব্যক্তি স্কুলের সাবেক সভাপতি ও নিজেকে এক সময়ের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা দাবী করে সাংবাদিককে হুমকি দেয় নিউজ না করার জন্য। এলাকাবাসী জানায়, এই স্কুলের সব গুলো নিয়োগ মোটা অংকের টাকা ঘুষ নিয়ে হয়েছে। যার সাথে সরাসরি জড়িত ছিল সাবেক সভাপতিগন, বিশেষ করে গৌরাঙ্গ মিস্ত্রী, সেন্টু মিস্ত্রী, রতন রায় ও প্রধান শিক্ষক।

এলাকাবাসী আরো অভিযোগ করে, শুধু প্রান্ত নয় এছাড়াও অনেক ছাত্রের উপবৃত্তির টাকা এই জালিয়াত চক্রের মূল হোতা সুমিত মিস্ত্রী আত্মসাৎ করেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্কুল এডহক ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি সোহাগ মিস্ত্রী। তবে তিনি সদ্য নির্বাচিত হওয়া সভাপতি বলে এই বিষয়ে মন্তব্য করতে পারেন নি।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু