ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
গোপনে কানাডায় পাড়ি জমাচ্ছে

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

মোস্তফা সারোয়ার
২০ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮
আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল চোর সিন্ডিকেটের প্রধান হেলাল উদ্দিন। তার সেকেন্ড ইন কমান্ড সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব গ্রেফতারের পরপরই হেলাল উদ্দিনের চট্টগ্রামস্থ কাতালগন্জ বাড়ীতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেই থেকেই পলাতক হেলাল উদ্দিন। এদিকে আত্মগোপনে থেকেই চট্রগ্রাম মহানগর যুবলীগের সভাপতি ও সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ছোট বোনের জামাই হেলাল উদ্দিন ইতিমধ্যে গোপনে গোপনে কানাডা পাড়ি দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে৷ তারই ধারাবাহিকতায় সদ্য বিদায়ী কর্মরত প্রতিষ্ঠান থেকে তার সকল পাওনাদী বুজিয়ে নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে ছোট ভাই জালাল উদ্দীন বাদলকে ৷ এমনকি সেটি অনুমোদনও দিয়েছে যমুনা অয়েল কর্তপক্ষ । নতুন এমডি নিয়োগ দেয়ার ঠিক আগের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর হেলাল উদ্দিনের অনুপস্থিতিতে তার যাবতীয় পাওনা বুজিয়ে দিতে নিজের ভাই বাদলের নামে অথরাইজড ( দায়িত্ব অর্পনের) আবেদন করেন। সেদিনই ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্ব পালনকারী বিতর্কিত কর্মকর্তা মো : মাসুদুল ইসলাম তা আবেদন অনুমোদন করে৷ এরফলে হেলাল উদ্দিনের শ্রমিক অংশীদারত্বের তহবিল ( wpf), গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ প্রতিষ্ঠানটি হতে সকল পাওনাদী ছোট ভাই জালাল উদ্দীন বাদল গ্রহন করবে। তবে নতুন এমডি মো: আমির মাসুদ দুর্নীতিবাজ কর্মকর্তা হেলাল উদ্দিনের আবেদনের বিষয়টি ফের পুনর্বিবেচনায় আনবে এবং তা বাতিল করবে এমনটাই আশা করছে যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

অনুসন্ধানে জানা গেছে শুধু যমুনা অয়েলের পাওনাদি নয়, তার শত শত কোটি টাকার সম্পত্তি বিক্রির দায়িত্বও অর্পণ করেছে তার সহোদরকে । গোপনে যে কোন সময় কানাডা পাড়ি জমাবে , তার আগাম প্রস্তুতি হিসাবেই তিনি ছোট ভাইয়ের নামে দায়িত্ব অর্পণের কাজটি ছেড়ে ফেলেছেন৷ একাধিক সুত্রে গেছে পুলিশ প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের জনৈক ইমিগ্রেশন অফিসারের সাথে দফারফায় দেন দরবার চলছে ছোটো ভাই জালাল উদ্দীন বাদলের সাথে। এদের সাথে লেনদেনের বিষয়টি চুড়ান্ত হলেও তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল পাড়ি জমাবে কানাডায়৷ অবশ্য আগে থেকেই সেখানে বসবাস করেছে তার ছেলে ও মেয়ে। সেখানে আছে তার নিজস্ব ফ্ল্যাটও ৷

মাত্র বিশ দিন আগে অর্থ্যাৎ ৩০ নবেম্বর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম অপারেশন, তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন চাকরি থেকে অবসরে গেছে । বিগত আওয়ামিলীগ সরকারের পুরোটা সময় হেলাল, এয়াকুব, তেল টুটুলের নেতৃত্বেই হাজার হাজার কোটি টাকার তেল চুরির ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানটিতে। শুধু তেল চুরি করেই শতশত কোটি টাকার মালিক হয়েছে হেলাল সিন্ডিকেটের সকল সদস্য। সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন চাকরী জীবনে মালিক হয়েছে নুন্যতম পাঁচশ কোটি টাকার । ইতিমধ্যে দুদকও তার অবৈধ সম্পত্তির খোজে মাঠে নেমেছে। কিন্তু তিনি এরমধ্যে দুদককেও ম্যানেজ করেছে, বিশ্বস্ত সুত্রে এমনটাই জানা গেছে। চট্টগ্রাম আগ্রাবাদ শাখার সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক , ইস্টার্ন ব্যাংক, এইচ এস বি সি ও আইএফ সি ব্যাংক সহ একাধিক ব্যাংকে হেলাল উদ্দিন এবং তার স্ত্রীর নামে রয়েছে একাউন্ট। ইতিমধ্যে তিনি এবং তার স্ত্রী এই ব্যাংকগুলোর একাউন্ট থেকে বড় অংকের অর্থ উত্তোলন করেছে । উত্তোলনকৃত অধিকাংশ টাকাই পাঁচার করেছে ভারতে পলাতক তার সম্বন্ধি সাবেক এমপি ও যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু এবং কানাডা প্রবাসী তার ছেলে মেয়ের কাছে ।

প্রতিষ্ঠানটিতে হেলাল উদ্দিন চাকরি করে গেছে বিরাট ক্ষমতাধর হিসেবে। দীর্ঘ চাকরী জীবনে তার কোন বদলী নেই। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। সহকারী অফিসার পদে চাকরী স্থায়ী হয় ১৯৯৭ সালের ১লা জানুয়ারী। প্রথমে পোষ্টিং পায় মেইল ইনস্টলেশন পতেঙ্গা টার্মিনাল অফিসের বাল্ক সেকশনে। মুলত যমুনা অয়েলের সবচেয়ে লোভনীয় পোষ্টিং হলো এই সেকশন। বেশী পরিমান তেল চুরি হয় এই সেকশন থেকেই। শুরু থেকে এই পর্যন্ত কখনো পতেঙ্গার টারমিনাল অফিস কিংবা আগ্রাবাদ প্রধান কার্যালয়, ঘুরে ফিরে এই দুই অফিসেই চাকরি করে গেল হেলাল উদ্দিন । অবশ্য একবার বগুড়ায় বদলির অর্ডার হয়েছিল, তবে মুহূর্তের মধ্যে তার সম্বন্ধির ক্ষমতার দাপটে সেই আদেশ স্থগিত হয়ে গেছে। অবশ্য কিছু দিনের জন্য অডিট এ আগ্রাবাদ শাখায় কর্মরত ছিল, কিন্তু ফের এজিএম টার্মিনাল অফিসে পদায়ন করা হয়। ডিজিএম পদে পদোন্নতি পরেও একই সাথে পতেঙ্গা টার্মিনাল অফিসের এজিএম টার্মিনাল পদে দায়িত্ব পালন করছে ।

চাকরি জীবনে মালিক হয়েছে নুন্যতম পাঁচশ কোটি টাকার। নিজে ব্যবহার করে প্রিমিও মডেলের প্রাইভেট কার, যার নাম্বার চট্টগ্রাম মেট্রো গ ১২- ৫৬১০ এবং স্ত্রীর জন্য আছে Havel মডেলের একটি জীপ। কানাডায় রেখে পড়াশোনা করিয়েছে ছেলেকে, বানিয়েছে পাইলট। ছেলের টিউশনি ফি নামে অনেক আগেই কানাডাতে শত শত কোটি টাকা পাঁচার করার অভিযোগ উঠেছে। সেখানে আছে নিজস্ব ফ্ল্যাটও। বর্তমানে সেই ফ্ল্যাটে থাকছে তার ছেলে ও মেয়ে। কিনেছে মালয়েশিয়াতেও ফ্লাট, সেই ফ্ল্যাটের বর্তমানে ভাড়াটিয়া সাবেক মন্ত্রী প্রয়াত আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবুর সহোদর বদিরুজ্জামানের ছেলে। চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণপুর্ন পাঁচলাইশ এলাকার আনিকা কমিউনিটি সেন্টারের পাশে ৭৭৫/৮৮৫ কাতলগন্জ আসিফ হাউজ নামে পাচ তলা ভবনটির মালিক তিনি । সাত আট বছর আগে পাঁচ কাঠার জায়গার উপর এই বাড়ীটি ক্রয় করেন তিনি । যার বর্তমান বাজার মুল্য দশ কোটি টাকারও বেশি।সম্পাদিত দলিল রেজেষ্ট্রিও হেলাল উদ্দিনের নিজের নামে। বাড়িটির নাম দেয়া হয় তার ছেলে আসিফের নামে ( আসিফ হাউজ) । বছর পাচেক আগে একই এলাকাতে কাতালগন্জ আবাসিক এলাকার ৪ নং রোডের কালীবাড়ির পাশে 5th কনভেনশন হলের বিপরিত পাশে আট শতাংশ জায়গায় উপর পাঁচ কোটি বিশ লাখ টাকায় আরেকটি পাঁচতলা বাড়ি কিনেন । বছর দেড়েক আগে সেই বাড়িটি ভেঙে দশতলা ভবন নির্মান কাজে হাত দেয় । অবশ্য গত বছর ৫ আগষ্ট ২০২৪ সালে দেশের পটপরিবর্তনের পর ভবনের নির্মাণ কাজ সাময়িক বন্ধ ছিল । ইতিমধ্যে ভবনের কাজ ফের শুরু হয়েছে। রাউজানের সুলতানপুর নিজ গ্রামে নিজেরটা ছাড়াও একই ডিজাইনে পাঁচ ভাইকে পাঁচটি বাড়ি করে দিয়েছে। নামে বেনামে কিনে রেখেছে শত কোটি টাকার সম্পত্তি।

আমার বার্তা/জেএইচ

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে আউট সোর্সিং পদ্ধতিতে প্রতিটি উপজেলায় ১ জন করে এ আই টেকনিশিয়ান নিয়োগের

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?

" যমুনা অয়েলে দ্বৈতনীতির বিস্ফোরক অভিযোগ, ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচ আর -

সিনেটর দাতুক রাস আদিবা রাদজী: অদম্য, অবিশ্বাস‍্য, হার না মানা প্রেরণাদায়ী এক নারী

সিনেটর (অব) দাতুক ডক্টর রাস আদিবা মোহাম্মদ রাদজি ২৭শে জুলাই ১৯৬৮ সালে সেলান্গর, মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন।

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

 জাতীয় পরীক্ষাগারের পরীক্ষা রিপোর্টে বলছে —একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুলে মূল উপাদান অ্যামোক্সিসিলিনের অস্তিত্বই নেই। সেখানে পাওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন