ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

টিকিট কেলেঙ্কারিতে গ্যালাক্সি ইন্টারন্যাশনালসহ ৩০ ট্রাভেল এজেন্সি জড়িত

তদন্তে বেরিয়ে আসছে সম্পদের নানা তথ্য
বিশেষ প্রতিবেদন:
০৩ মে ২০২৫, ১৮:১৭

সরকারি এক তদন্তে আন্তর্জাতিক ১১টি এয়ারলাইন্স, তাদের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এবং ৩০টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যাপক হারে টিকিট মূল্যের কারসাজি ও প্রতারণার অভিযোগ উন্মোচিত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা।

এই কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্যালাক্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ। তিনি সৌদিয়া, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজ, ওমান এয়ার এবং থাই এয়ারওয়েজের মতো বড় এয়ারলাইন্সের জিএসএ হিসেবে কাজ করেন। তদন্ত প্রতিবেদনে তাকে টিকিট সরবরাহ ও মূল্যের নিয়ন্ত্রণে অন্যতম মূল ভূমিকা পালনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় (এমওসিএটি)-এ জমা দেওয়া এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে দেখা গেছে, অনেক ক্ষেত্রে যাত্রীর নাম ছাড়াই গ্রুপ বুকিংয়ের মাধ্যমে টিকিট বরাদ্দ করে তা মজুদ রাখা হতো। পরে সেগুলো হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে বিক্রি করা হতো দ্বিগুণ বা তিনগুণ দামে।

এয়ারলাইন্সগুলো সাধারণত ট্রাভেল এজেন্টদের ৭ শতাংশ কমিশন দিয়ে থাকে। কিন্তু অনেক এজেন্সি এ নিয়ম না মেনে নিজেদের মতো বাড়তি দাম নির্ধারণ করে বিক্রি করেছে, যা একটি দুর্বলভাবে নিয়ন্ত্রিত বাজারকে কাজে লাগিয়ে করা হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়ালিদ বলেন, “কিছু ট্রাভেল এজেন্ট সুযোগ কাজে লাগিয়ে লাভবান হয়েছে। তবে এয়ারলাইন্সগুলো স্বচ্ছভাবে টিকিট বিক্রি করেছে। গ্রুপ বুকিং বিশ্বব্যাপী প্রচলিত একটি পদ্ধতি।” কিন্তু বাস্তবে গ্যালাক্সি গ্রুপ সৌদিয়া, কাতার, জাজিরাসহ কয়েকটি মধ্যপ্রাচ্যভিত্তিক বড় এয়ার লাইনসগুলোর জিএসএ হবার সুবাদে সস্তার টিকেট নাম ছাড়া ব্লক করে বেশী দামে বিক্রয় করে শত কোটি টাকার অবৈধ আয় করেছে ওয়ালিদ। তার গ্যালাক্সি ট্রাভেল ও গ্রুপের প্রতিষ্ঠান গুলো বিদেশে মানি লন্ডারিংয়ে জড়িত এবং দুবাই ও লন্ডনে শত কোটি টাকা মূল্যের ফ্লাট ও অন্যান্য ব্যবসা আছে মর্মে জানা যায়। পতিত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে এই ওয়ালিদের উত্থান, দেশের প্রায় ৮ টি এয়ারলাইনসের জিএসএ সে এই হাসিনার আমলে প্রভাব খাটিয়ে নিয়ে নেয়। জানা যায় বেক্সিমকোর সালমান এফ রহমান তার গোপন ব্যবসায়ীক পার্টনার। এই ব্যবসার আয়ের একটি বড় অংশ আওয়ামী লীগের নেতাদের পকেটে যায়, যা এখনো চলমান। বর্তমান ইউনুস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পিছনে ওয়ালিদের এই কালো টাকা ব্যবহৃত হচ্ছে বলিয়া জানা গেছে।

হিমায়িত ব্যাংক হিসাব ও কর তদন্ত এনবিআরের অনুসন্ধানের ভিত্তিতে আহমেদ ইউসুফ ওয়ালিদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে কর ফাঁকির অভিযোগে। ডিউটি ফ্রি ওয়্যার হাউস এর ব্যবসার আড়ালে বাজারে বিদেশি মদ বিক্রি করে তার প্রতিষ্ঠান ইডিএস। শুল্ক গোয়েন্দারা কযেকবার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক ফাকির অভিযোগে প্রতিষ্ঠানে হানা দিয়েছেন ও ব্যাংক হিসাব বন্ধ করেছেন। ট্যাক্স এছাড়া অন্যান্য জিএসএ ও ট্রাভেল এজেন্সির আর্থিক লেনদেনের তদন্তও শুরু হয়েছে।

ট্যাক্স কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব সাংবাদিকদের বলেন, “যারা বাজার ব্যবস্থাকে কাজে লাগিয়ে কর ফাঁকি দিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৫০ হাজার টাকার টিকিট ১.৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। এই প্রতারণা বরদাস্ত করা হবে না।”

এনবিআরের সূত্র জানায়, মার্চ মাসে কয়েকটি ব্যাংকে ট্রানজেকশন হিস্ট্রি ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

## এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ভাড়া বৃদ্ধির পেছনে কারণ অনুসন্ধানে গঠিত নয় সদস্যের কমিটির প্রতিবেদন পরবর্তী সময়ে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, শুধু মুনাফাভিত্তিক চিন্তা না করে এয়ারলাইন্সগুলোকে জনসেবা দিকটিও বিবেচনায় নিতে হবে, বিশেষ করে রেমিট্যান্স নির্ভর শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “টিকিট বিক্রির নামে কোনো সিন্ডিকেট বা শোষণ বরদাস্ত করা হবে না। আমরা বিশেষ করে প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

## বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আরও মন্তব্য প্রয়োজন গত জানুয়ারিতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সংবাদ সম্মেলনের পরপরই মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে জানায়, যাত্রীর নাম ও পাসপোর্ট অনুলিপি ছাড়া কোনো টিকিট বুক করা যাবে না। এই নির্দেশনার ফলে মজুদকৃত টিকিটগুলো গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে (জিডিএস) ছাড়তে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো, ফলে দাম কমে আসে ও স্বচ্ছতা ফিরে আসে।

>> মূল্য কারসাজি ফাঁস

তদন্তে দেখা গেছে, ৩০টি ট্রাভেল এজেন্সি নাম ছাড়া টিকিট মজুদ করে সেগুলো হোয়াটসঅ্যাপের ক্লোজড গ্রুপে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেছে। এদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে।

এই এজেন্সিগুলোর মধ্যে রয়েছে— কাজী এয়ার ইন্টারন্যাশনাল, সিটিকম ইন্টারন্যাশনাল, কিং এয়ার এভিয়েশন, আরবিসি ইন্টারন্যাশনাল, মেগা ইন্টারন্যাশনাল, মাদার লাভ এয়ার ট্রাভেলস, জেএস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাদিয়া ট্রাভেলস, হাশেম এয়ার ইন্টারন্যাশনাল, নারিয়া ট্রাভেলস, এলহাম কর্পোরেশন, এবং আল গাজি এই প্রতিষ্ঠানগুলো নিজেরা অথবা সাব-এজেন্টদের মাধ্যমে টিকিট ব্লক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেছে বলে তদন্তে উঠে এসেছে।

আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ অভিযোগ করেন, “জিএসএ-দের তৈরি একচেটিয়া বাজারে প্রকৃত এজেন্সিগুলোকে টিকিট সরবরাহ দেওয়া হয় না, যদিও তারা সব শর্ত পূরণ করে, এমনকি ব্যাংক গ্যারান্টিও দেয়।অনেক ক্ষেত্রে টিকেট বিক্রয় অথরিটি প্রদানের জন্য তারা বড় অংকের টাকা ঘুষ দাবী করে।”

৭৫ শতাংশ কমেছে ভাড়া সরকারি হস্তক্ষেপের আগে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়ে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামের মতো সৌদি শহরগুলোতে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত উঠেছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বিদেশগামী শ্রমিকরা।

সরকারি হস্তক্ষেপের ফলে বর্তমানে ওই রুটগুলোর টিকিটের দাম গড়ে ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে, যা পূর্বের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম।

আটাব এক বিবৃতিতে বলেছে, “সরকারের সময়োপযোগী পদক্ষেপে হাজার হাজার শ্রমিক ও ওমরাহযাত্রী উপকৃত হয়েছেন। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উদ্যোগ। তবে সরকারের নির্দেশনা টেকসই ও স্হায়ী করতে জরুরী ব্যবস্হা নেয়ার তাগিদ আটাবের।”

সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও উচ্চ মূল্য ও সিন্ডিকেট কারসাজির কুশিলবদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্হা নেয়া যায়নি। যদি দৃশ্যমান কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় তাহলে ভবিষ্যতে কেউ উচ্চমুল্য, মজুতদারি ও সিন্ডিকেট করতে সাহস করবে না।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু