ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

জামিয়া ফরিদাবাদের ৭০ সালার মুগ্ধতা

মুফতি আহসান শরীফ
২৬ নভেম্বর ২০২৬, ১৮:২৯

আবেগ, উচ্ছ্বাস ও অনুভূতি নিয়ে শুরু হওয়া জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের ৩ দিনের ৭০ সালা মহাসম্মেলন শেষ হয়েছে কান্না, রোনাজারি ও দোয়ার মধ্য দিয়ে। রাজধানীর গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী ধুপখোলা মাঠে ২৩-২৫ নভেম্বর তিন দিনব্যাপী চলেছে এ মহাসম্মেলন। প্রত্যন্ত গ্রাম, জেলা শহর এবং বিদেশ থেকেও ছুটে এসেছেন জামিয়ার ২০ হাজারেরও অধিক ফুজালা ও আবনা। হৃদয়ের খোরাক, শুদ্ধচেতনা ও বরকত গ্রহণ করেছেন হাজারো উলামা, তলাবা এবং তাওহিদী জনতা; উপভোগ করেছেন চারপাশের হাজারো মানুষ। উপস্থিত হতে না পেরে আক্ষেপ ও ব্যথিত হয়েছেন কত শত মানুষ!

মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, সম্মাননা পাগড়ি গ্রহণ করেছেন প্রায় ২০ হাজার ফুজালা। একসঙ্গে বাবা-সন্তান, দাদা-নাতি, নানা-নাতি, শিক্ষক-ছাত্র, মুহতামিম, শাইখুল হাদিস ও বয়োবৃদ্ধ আলেম-এ দৃশ্য আনন্দের, ভালো লাগার ও ভালোবাসার। সুখ ও অনুভূতির এ আনন্দ ভাষায় প্রকাশ করে শেষ করার মতো নয়; দেখে কেবল শান্তি ও স্বস্তি পাওয়ার মতো।

তৃতীয় দিনেও নিয়মতান্ত্রিক কোরআন তিলাওয়াত দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষ দিন হিসেবে সময় শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। হৃদয়ে আকুতিÑহয়তো আর এভাবে পাওয়া যাবে না এ মহাসম্মেলন; একসঙ্গে দেখা হবে না মহীরুহ উস্তাদ এবং দেশ-বিদেশের আলেমদের সঙ্গে। আহা, যদি আরও কিছুদিন চলত এ সম্মেলন!

দাম্পত্য জীবনে ভারসাম্যতা: আলেমদের দায়িত্ব ও পারিবারিক বাস্তবতা; দ্বীনের দাওয়াতে উলামা-তলাবার করণীয়; দেশের কল্যাণে কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান; তাকমিল [মাস্টার্স] সমাপনীই পড়াশোনার শেষ নয়, বরং শুরু; দেশের শৃঙ্খলা রক্ষা, উন্নতি ও সমৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসতে হবেÑএসব শিরোনামে আলোচনা করেছেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইউনুস, মাওলানা জিকরুল্লাহ খান ও মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে হেফাজত মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ, বিশিষ্ট মুনাযির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী এবং দেশ-বিদেশের শীর্ষ ওলামায়ে কেরাম।

তিন দিনের বিশাল এ আয়োজনের পেছনে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’-এর ভূমিকা অনস্বীকার্য। তানযীমের সভাপতিম-লীর অন্যতম সদস্য মুফতি ইমাদুদ্দীন আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্মানসূচক পাগড়ি পরিয়েছেন। তারই অনুসরণে আমরা দস্তারে ফজিলতের আয়োজন করেছি। এ ছাড়া ৭০ বছরে এ জামিয়ার ফুজালা ও আবনার সংখ্যা লাখ লাখ। কে কোথায় আছেন, এক সম্মেলনে সবার খোঁজখবর জানা গেল; জামিয়া ফরিদাবাদের ভূমিকা দেশবাসী জানতে পারল। এ তানযীম ফুজালা ও আবনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। তাঁদের কেউ মারাত্মক অসুস্থ হলে বা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলে পাশে দাঁড়াবে। দেশের দুর্যোগে, বন্যাকবলিত হলে কিংবা সংকটে পড়লে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। শিরক, বিদআত, কুসংস্কার ও ফিতনা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে এবং জনসচেতনতা সৃষ্টির জন্য জেলায় জেলায় মাহফিল ও সেমিনারের আয়োজন করবে।

তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের অন্যতম সমন্বয়ক মাওলানা মানযুর হাসান জুবায়ের বলেন, আল্লাহ তাআলার সাহায্য, বড়দের দোয়া, ইখলাস, উৎসাহ ও সহযোগিতার ফসল এ ৭০ সালা মহাসম্মেলন। ফুজালা ও আবনাদের আন্তরিক প্রচেষ্টাও কম নয়Ñপ্রতিদিন খোঁজখবর নেওয়া, জামিয়ায় সশরীরে হাজির হওয়া, প্রয়োজনে জেলায় জেলায় সফর করা। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহাসম্মেলনের সংবাদ প্রকাশ করায় মিডিয়াগুলোকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

প্রথম দুই দিনে ৮ হাজার ফুজালাকে পাগড়ি পরানোর পর বাকি ফুজালাদের পাগড়ি পরানো হয় শেষ দিনে। দেশবাসীর জন্য দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীর দোয়া ও আখেরি নসিহতের মধ্য দিয়ে বিশাল এ আয়োজনের সমাপ্তি ঘটে।

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দ প্রধানের হাদিসের দারস

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসায় দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের উদ্দেশে

খানকার পীর ও ময়দানের বীরের সান্নিধ্যে

মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহ.। একজন খানকার পীর ও ময়দানের বীর। বাংলাদেশে যে ক’জন

দ্বীনি শিক্ষা বিকাশে ফরিদাবাদ জামিয়ার অবদান 

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের সঙ্গে আমার গভীর হৃদত্য ও সম্মানজনক

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

রাজধানীর ধুপখোলা মাঠে  ২৩, ২৪, ২৫ নভেম্বর, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া আরাবিয়া ইমদাদুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বেড়েছে সয়াবিনের

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দ প্রধানের হাদিসের দারস

জামিয়া ফরিদাবাদের ৭০ সালার মুগ্ধতা

আরকান আর্মির হাতে আটক ৪১ জন বাংলাদেশি জেলে ফেরত আনলেন বিজিবি

দেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজত

২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬

খানকার পীর ও ময়দানের বীরের সান্নিধ্যে

আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 

বিজয়ের মাস উপলক্ষ্যে পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিকাশ-রকেটে লেনদেন বন্ধ, বিপাকে গোপালগঞ্জের সাধারণ মানুষ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী

বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ জন

আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে পা রাখতে পারবেন না হাসিনা: রিজভী

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ