ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

খুলনায় জামানত হারালেন ইসলামী আন্দোলন-জাপাসহ ২৬ প্রার্থী

আমার বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় খুলনার ছয়টি আসনে ২৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৬ জন জামানত হারিয়েছেন।

খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের বলেন, নির্বাচনে প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায় তাহলে তিনি জামানত হারাবেন।

জামানত হারালেন যারা

খুলনা-১ আসনের ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জনই জামানত হারিয়েছেন । তারা হলেন, সম্মিলিত জাতীয় জোটের অন্তর্গত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ (হাতপাখা), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা), বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান (ট্রাক), বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মণ্ডল (দোয়াত কলম), দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (ঘোড়া) ও গোবিন্দ হালদার (কলস)।

খুলনা-২ আসনে ৩ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্ল্যাহ (হাতপাখা) জামানত হারাচ্ছেন।

খুলনা-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত হারিয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের নায়েবে আমির মো. আব্দুল আউয়াল (হাতপাখা), বাসদের জনার্দন দত্ত (মই), এনডিএমের শেখ আরমান হোসেন (সিংহ), জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল) এবং স্বতন্ত্র মো. মুরাদ খান লিটন (ঘুড়ি), মঈন মোহাম্মদ মায়াজ (ফুটবল), এসএম আরিফুর রহমান মিঠু (হরিণ) ও মো. আবুল হাসনাত সিদ্দিক (জাহাজ)।

খুলনা-৪ আসনে চার প্রার্থীর মধ্যে দুইজন জামানত হারিয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন (ফুটবল)।

খুলনা-৫ আসনে চার প্রার্থীর মধ্যে দুইজন জামানত হারিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার (কাস্তে) ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন (লাঙ্গল)।

খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনের পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে) ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল)।

উল্লেখ্য, খুলনার ছয়টি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে খুলনায় ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুইটিতে জামায়াত জয়লাভ করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা (খুলনা-১, ২, ৪, ৫, ৬ আসন) আ স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের তথ্যানুযায়ী, খুলনা-১ আসনে বিএনপির আমির এজাজ খান, খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে মোহাম্মদ আলি আসগর লবি এবং খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।

আমার বার্তা /জেএইচ

রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন

ফাঁসির মঞ্চ থেকে সংসদে: এক নতুন রাজনৈতিক অধ্যায়

মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি। কিন্তু গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে পাল্টে গেছে দৃশ্যপট। দীর্ঘ কারাবাস

বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?

প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। ত্রয়োদশ জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদের নেতৃত্ব ও এনসিপির সাফল্যকে অসাধারণ অর্জন বললেন প্রধান উপদেষ্টা

রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যেবক্ষক মিশন

ফাঁসির মঞ্চ থেকে সংসদে: এক নতুন রাজনৈতিক অধ্যায়

১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : শফিকুল আলম

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন, একসঙ্গে কাজ করার প্রত্যয়

খুলনায় জামানত হারালেন ইসলামী আন্দোলন-জাপাসহ ২৬ প্রার্থী

বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?

শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

নির্বাচনের দিন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার বিএনপি ও তারেক রহমান

জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না: আলী রীয়াজ

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

এনসিপির ভরাডুবি: বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দিয়েছে তরুণরা

একই গ্রাম থেকে নির্বাচিত ৩ জন

বরিশালের বানারীপাড়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের কাছে মোবাইল ও নগদ টাকা উদ্ধার

মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, আলোচনায় যত নতুন মুখ

বিএনপির কাছে ছেলে হারার পর ভিডিও বার্তায় যা বললেন কর্নেল অলি

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদসহ ১৫১ জন সংসদে নতুন মুখ