
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বানারীপাড়া একাসাড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন চলাকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনরত পোলিং অফিসার কাজী আতিকুর রহমান (পরিবার পরিকল্পনা পরিদর্শক, চাখার ইউনিয়ন) ভোট গ্রহণের সময় সন্দেহজনক আচরণের অভিযোগে নজরে আসেন।
তল্লাশির সময় তার কাছে একটি মোবাইল ফোন ও ৪৭ হাজার টাকা নগদ পাওয়া যায়।
ঘটনাস্থলেই দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালত তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করেন এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত জানান, উদ্ধার হওয়া নগদ অর্থের বিষয়ে পুলিশ নিয়মিত মামলা করবে এবং বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত করা হবে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটগ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
আমার বার্তা /জেএইচ

