ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আমার বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭
আপডেট  : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে এ অভিনন্দন বার্তা দেন তিনি।

অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন । আমি স্মরণ করছি আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ—এসব ক্ষেত্রে সুসমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আশা করি, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিশেষে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক—এই কামনা করি। মহান আল্লাহ্ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।

আমার বার্তা /জেএইচ

নির্বাচনের দিন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার বিএনপি ও তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই ১০৪টি অপতথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সবচেয়ে বেশি

এনসিপির ভরাডুবি: বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দিয়েছে তরুণরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। ২০২৪ সালের

মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, আলোচনায় যত নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপরই এখন আলোচনায় বিএনপির

তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদসহ ১৫১ জন সংসদে নতুন মুখ

বিগত কোনো জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হননি—এমন দেড় শতাধিক নতুন মুখ নিয়ে গঠিত হতে যাচ্ছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

নির্বাচনের দিন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার বিএনপি ও তারেক রহমান

জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না: আলী রীয়াজ

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

এনসিপির ভরাডুবি: বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দিয়েছে তরুণরা

একই গ্রাম থেকে নির্বাচিত ৩ জন

বরিশালের বানারীপাড়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের কাছে মোবাইল ও নগদ টাকা উদ্ধার

মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, আলোচনায় যত নতুন মুখ

বিএনপির কাছে ছেলে হারার পর ভিডিও বার্তায় যা বললেন কর্নেল অলি

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদসহ ১৫১ জন সংসদে নতুন মুখ

নির্বাচনের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে তারেক রহমান

রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের

নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা জামায়াত আমিরের

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সোল্ডআউট, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচিত সেই ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

নির্বাচিত ২৯৭ সংসদ সদস্য-গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ