ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

আমার বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২

চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে ওয়ার্ড জামায়াতের সভাপতি আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরীফ পৌর এলাকার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে বিষয়টি জানায়। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে নগদ ৭৯ হাজার টাকাসহ আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান বলেন, ‘জামায়াত নেতা শরীফ ভোটারদের নগদ টাকা বিতরণ করছিলেন। আমরা বিষয়টি দেখেছি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বলেন, ‘জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. শরীফ নামে একজন নগদ ৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আমার বার্তা /জেএইচ

১৭ বছর পর ভোট দিলেন বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ

দীর্ঘ ১৭ বছর পর ভোলা-৩ সংসদীয় (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা.

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য নির্বাচনী জোটের মনোনীত পঞ্চগড়-১

জয়লাভ করলে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জয়লাভ করলে প্রাধান্য পাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর পর ভোট দিলেন বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ

ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু

ভোটারদের নাগরিকত্বের প্রদর্শন বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি

কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর ইলেকশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৬ মাস ধরেই গুজব চলছে, নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

শান্তিপূর্ণ ভোট চলছে, সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু

নতুন বাংলাদেশের প্রক্রিয়া শুরু হলো: ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

‘হানাহানিমুক্ত বাংলাদেশ চাই’—সপরিবারে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা ইউসুফ

জয়লাভ করলে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন: তারেক রহমান