ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯
আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭

বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহাদী আমিন।

তিনি বলেছেন, “আমরা আজ সকালে গণমাধ্যমে দেখতে পেলাম, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে।”

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, “টানা চারদিন যেখানে দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কী উদ্দেশ্যে এবং কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? এই অর্থ কোনো ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে কিনা— এটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা।”

তিনি আরও বলেন, “যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন— টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ?”

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই মন্তব্য করে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা বলেন, “দেশের অন্যান্য জায়গার মতো জামায়াত আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫ তেও একই রকম অবৈধ ও অনৈতিক লেনদেনের ঘটনা দেখা গেছে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, খুলনাসহ দেশের অসংখ্য জায়গায় একই চিত্র দেখা গেছে।”

তিনি বলেন, “ইতোপূর্বে দেখেছি দেশব্যাপী দলটির নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছেন। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা ‘জান্নাতের টিকিটে’র প্রলোভনকে দেশবাসী ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।”

এই নির্বাচন কেবল ভোটাধিকার নিশ্চিত করা নয় মন্তব্য করে মাহদী আমিন বলেন, “এই নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। এই নির্বাচন শহীদ এবং গুম হওয়া প্রতিটি সন্তানের মায়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার সংকল্প। এই নির্বাচন আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আমরা বিশ্বাস করি— নেতিবাচক রাজনীতি নয়; ইতিবাচক, জনসম্পৃক্ত ও গণমুখী রাজনীতির ভিত্তি হতে পারে নির্বাচন, আগামীকাল তার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফেরত আসবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের, বিজয় হোক বাংলাদেশের মানুষের।”

ইনশাআল্লাহ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নেতৃত্ব দেওয়া বিএনপির বিজয় অনিবার্য উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, “দেশি-বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে। মাঠের বাস্তবতা, গণস্রোত ও গ্রহণযোগ্য জরিপ তথা গণমানুষের প্রত্যাশায় আজ এটি প্রতিফলিত। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সমতল ও পাহাড়ের সব বর্ণ, বিশ্বাস ও জাতিগোষ্ঠীর মানুষ ইতোমধ্যে বিএনপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন। জনসাধারণের মাঝে বিএনপির জনপ্রিয়তা বরাবরের মতোই শীর্ষে। বিশেষ করে গতকাল মঙ্গলবার থেকে লঞ্চ, বাস ও ট্রেনসহ বিভিন্ন যানবাহনে মানুষ যেভাবে সম্ভব ভোটের টানে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরা শুরু করেছে। এই উৎসবমুখর পরিবেশই নির্বাচনকে ঘিরে গণআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।”

আমার বার্তা/এমই

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে অসম ও দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে এই চুক্তি বাতিলের

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ