ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

শান্তিপূর্ণ ভোট চলছে, সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

আমার বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০

দেশব্যাপী শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সবাইকে নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্টের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।’

সকালে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’

এ সময় সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘মিডিয়া সারাদেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে উৎসাহী হচ্ছেন।’

আমার বার্তা /জেএইচ

বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি

নির্বাচনি মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার নতুন প্রযুক্তি ব্যবহারের সারাদেশের ভোটের চিত্র দেখছে

কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর

ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর ইলেকশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা

৬ মাস ধরেই গুজব চলছে, নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি

কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর ইলেকশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৬ মাস ধরেই গুজব চলছে, নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

শান্তিপূর্ণ ভোট চলছে, সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু

নতুন বাংলাদেশের প্রক্রিয়া শুরু হলো: ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

‘হানাহানিমুক্ত বাংলাদেশ চাই’—সপরিবারে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা ইউসুফ

জয়লাভ করলে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন: তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন তারেক রহমান

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

উৎসবমুখর পরিবেশ, ভোট কেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম