ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬

ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না— ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এমন কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এমন কঠোর নির্দেশনায় ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশংকা করছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড প্রোফাইলে এই আশংকার কথা জানান।

তিনি লিখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও এলাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়।

তিনি আরও লিখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই। এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হইলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না।

হাসনাত আব্দুল্লাহ লিখেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দিবে না। মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল-ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। সাথে সাথেই ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়ত এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে সে জন্য ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে ভোট চু/রির সুযোগ করে দেয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

আমার বার্তা /জেএইচ

ঐকমত্যে সরকার গঠন হবে কি না, নির্ভর করবে রাজনৈতিক মিলের ওপর

ঐকমত্যে সরকার গঠন হবে কি না, তা নির্ভর করবে রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মসূচির মিলের

বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণের জন্য একগুচ্ছ

ভোটার লাইনে দাঁড়াবে ছবি তুলবে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা মোবাইল ফোন ব্যবহারের কঠোর

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

আাগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

ঐকমত্যে সরকার গঠন হবে কি না, নির্ভর করবে রাজনৈতিক মিলের ওপর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান, বাণিজ্য-বিনিয়োগে জোর

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ

বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

ভোটার লাইনে দাঁড়াবে ছবি তুলবে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই

ভোট সামনে রেখে ফেসবুক-এক্সে এআই অপতথ্যের বন্যা

ভোট ও গণভোটে টেলিযোগাযোগ সচল রাখার নির্দেশ ইসির

নির্বাচনে সারাদেশে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য

কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার

নির্বাচনের ফল প্রকাশের সময় জানালেন ইসি আনোয়ারুল

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

মুসলিমদের ছবিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট: আসামের মুখ্যমন্ত্রীকে ঘিরে তীব্র বিতর্ক

ঋণ ফেরত দেয়নি ১৫০ এজেন্সি, ৫ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

জাপানে নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাইচির দল

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য

বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর সমতা ছাড়া মানব অগ্রগতি সম্ভব নয়: জাতিসংঘ মহাসচিব