ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

ভোট ও গণভোটে টেলিযোগাযোগ সচল রাখার নির্দেশ ইসির

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে বিভিন্ন সংস্কার বা উন্নয়ন কাজের জন্য যাতে গুরুত্বপূর্ণ ইন্টারনেট ও টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন না হয়, সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক করা হয়েছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম ইতোমধ্যে সরকারের স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবকে এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র পাঠিয়েছেন।

চিঠিতে যা বলা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগগুলো অত্যন্ত জরুরি। সড়ক বা হাইওয়ের পাশে উন্নয়নমূলক কাজের সময় যেন এই সংযোগগুলো কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন হাইওয়ে বা রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সঙ্গে সমন্বয় করতে হবে। বিটিআরসির সঙ্গে আলোচনা ও সমন্বয় ছাড়া কোনো ধরনের খনন বা সংস্কার কাজ করা যাবে না যা টেলিযোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের দিন এবং এর আগের ও পরের সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, ফলাফল আদান-প্রদান এবং সার্বিক যোগাযোগের জন্য শক্তিশালী টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। ফলে ডিজিটাল সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আমার বার্তা /জেএইচ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকার গৃহীত

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে জাপান ও জাতিসংঘের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান