ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

আমার বার্তা অনলাইন:
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

পর্যবেক্ষক সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-র অনুমোদন বাতিলের ঘোষণা এলেও নাটকীয় মোড় নিয়েছে ঘটনাটি। সমালোচনার মুখে এই সংস্থার ১০ হাজারের বেশি পর্যবেক্ষকের অনুমতি বাতিল করা হলেও, ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো সর্বশেষ তালিকায় সংস্থাটিকে কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল মল্লিক স্বাক্ষরিত এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ৮১টি নিবন্ধিত সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জনসহ সর্বমোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোট দেখার সুযোগ পাচ্ছেন।

পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন কিছু কঠোর শর্তারোপ করেছে। পর্যবেক্ষকদের জন্ম তারিখ অবশ্যই ১১ ফেব্রুয়ারি ২০০৫ বা তার আগে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে এসএসসি ও এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রতিটি সংস্থার প্রধানকে এই মর্মে প্রত্যয়ন দিতে হবে যে, তাদের নিয়োজিত পর্যবেক্ষকদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

সম্প্রতি ইসির তালিকায় দেখা যায়, ৮১টি সংস্থার মধ্যে ‘পাশা’ নামক সংস্থাটি একাই ১০ হাজার ১২৯ জন স্থানীয় এবং ৪৩০ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমতি পেয়েছে। একটিমাত্র সংস্থাকে এতো বিশাল সংখ্যক পর্যবেক্ষকের অনুমতি দেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটির সক্ষমতা যাচাই করে শনিবার (৭ ফেব্রুয়ারি) তাদের অনুমোদন বাতিলের বিষয়টি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু এর একদিন পরই ইসির পাঠানো তালিকায় পুনরায় সংস্থাটির নাম অন্তর্ভুক্ত থাকায় খোদ নির্বাচন কমিশনের ভেতরেই সমন্বয়হীনতার প্রশ্ন উঠেছে।

আমার বার্তা/এমই

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে 

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সংকটের পরিস্থিতির

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সকল

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে বরিশালের লেবুখালীতে

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুলের জয়গান: সংস্কৃতি-সাহিত্যে বাংলাদেশ-রাশিয়া মেলবন্ধনের এক অনন্য সন্ধ্যা

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে 

৫৭ শিক্ষার্থী পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড  

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা