ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

আমার বার্তা অনলাইন:
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১০
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।

বৈঠক সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান।

সূত্র আরও জানায়, বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

আমার বার্তা/এমই

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে

জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ দূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তারা

টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে বিশেষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ দূতের বৈঠক

এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের

ট্রাম্প-নেতানিয়াহুকে পেছনে ফেলে টাইম ম্যাগাজিনে শি জিনপিংয়ের রাজত্ব

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে: সড়কমন্ত্রী

গণঅভ্যুত্থানের সময় সংসদের তার লুজ হওয়ায় সাউন্ড সিস্টেমের বিভ্রাট

বর্তমানে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ: স্পিকার হাফিজ উদ্দিন

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

বিপিসিতে বড় রদবদল, যমুনা অয়েলের নতুন এমডি ইউসুফ হোসেন ভুইয়া

সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার, দ্রুত বড় নিয়োগ

অধস্তন আদালতে বিচারাধীন মামলা ৪০ লাখ ৪২ হাজার: সংসদে আইনমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বাংলাদেশ

আমাদের তিনটা যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে: পানি সম্পদমন্ত্রী

ইকরার আত্মহত্যা: ১৭ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ