ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না: মির্জা আব্বাস

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৬

আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমান বা আগামীতে যে সরকারই আসুক না কেন, বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে হক ক্যাসেল ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় শেষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, প্রশাসনের ঊর্ধ্বতন মহলে কারও কারও প্রতি বিশেষ দুর্বলতা দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের তালিকা করেছে, যাদের পাশ করাতে হবে। পরিস্থিতি এমন যে, কিছু প্রার্থী ইতোমধ্যে বলছেন তারা জিতেই গেছেন। ভোট পাক বা না পাক, তাদের সংসদে পাঠানো হবে এমন পক্ষপাতিত্ব দেশের জন্য মঙ্গলজনক নয়।”

গণআন্দোলনের প্রসঙ্গ টেনে সাবেক এই মন্ত্রী বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের দাবিদার এককভাবে কেউ নয়। বছরের পর বছর জেল-জুলুম সহ্য করে বিএনপি আন্দোলনের পথ সুগম করেছে। অথচ এখন অনেকে এমন আচরণ করছেন যেন তারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি কিন্তু ক্ষমতার দাবি করিনি। অথচ তখন যারা স্কুল-কলেজে পড়ত, আজ তারাই নানা সুযোগ-সুবিধার দাবি করছে।’

মির্জা আব্বাস দাবি করেন, জামায়াতে ইসলামী ও তাদের জোটগোষ্ঠী এখন পরোক্ষভাবে ক্ষমতায় রয়েছে এবং তারা নির্বাচনকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, এখন ভাবসাব এমন যেন বিএনপিকেও তাড়িয়ে দেওয়া হবে। কিছু মানুষ মনে করছে ক্ষমতা তাদের পৈতৃক সম্পত্তি।’

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৮ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গত ১৭-১৮ বছর এ এলাকার মানুষ এমপির চেহারা পর্যন্ত দেখেনি। অথচ তিনি প্রতিটি দুর্যোগে ও প্রয়োজনে মানুষের পাশে ছিলেন। তিনি বলেন, ‘আমি মন্ত্রী বা মেয়র থাকাকালে কখনো গুলশানের সরকারি বাড়িতে থাকিনি, যাতে সাধারণ মানুষ অনায়াসে আমার সঙ্গে দেখা করতে পারে।’

রমনা পার্কের উন্নয়ন ও এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে তার অতীতের কাজের স্মৃতিচারণা করে তিনি ভোটারদের প্রতিশ্রুতি দেন, আগামী দিনেও যেকোনো প্রয়োজনে তাকে এক ফোনেই পাওয়া যাবে।

আমার বার্তা/এমই

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল