ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে ধর্ম দিয়ে নয় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন ‍তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা নিরাপদে চলাচল ও জীবনযাপন করতে পারবেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের দীর্ঘদিন ধরে কেড়ে নেওয়া রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। গত এক যুগে জনগণের ওপর যারা শাসন করেছে, তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে। এবারের নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের অধিকার ফিরিয়ে আনবে। যারা জীবন দিয়েছেন বা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের মূল্যায়ন কখনো বৃথা যাবে না। এই নির্বাচনের মাধ্যমে দেশের পুনর্গঠনের কাজ শুরু হবে।

তারেক রহমান বলেন, গত এক দশকে বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নারী ও যুবকরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। এবারের নির্বাচনের মাধ্যমে আমরা শুধু প্রতিনিধির নির্বাচনের বিষয়েই সীমাবদ্ধ থাকব না, পাশাপাশি দেশের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতাও পুনর্গঠনের পথে এগিয়ে নেব।

নারী ক্ষমতায়নকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের কর্মসংস্থানে সম্পৃক্ত না করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দেশনেত্রী খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনা মূল্যে করা হয়েছিল। আজ লাখ লাখ নারী শিক্ষার আলোয় আলোকিত। আমরা চাই তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে। নারীকে স্বাবলম্বী করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দিনাজপুরের লিচু ও কাটারিভোগ চাল সারা বিশ্বে পৌঁছে দেওয়া হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমার বার্তা/এমই

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম