ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

৩১ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা

আমার বার্তা অনলাইন
২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৬
আপডেট  : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৫

রাজপথের আন্দোলন ছেড়ে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিএনপি। রাষ্ট্র সংস্কারে দলের প্রস্তাবিত ৩১ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। জনদুর্ভোগ এড়াতে গতানুগতিক মিছিল-মিটিং বাদ দিয়ে সামাজিক কর্মসূচিতে মনোযোগ দিয়েছে দলটি।

অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটিকে সহ্য করতে হয়েছে অসংখ্য নিপীড়ন ও জেল-জুলুম।

তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রস্তাবনা তুলে ধরছেন জনগণের মাঝে।

জনদুর্ভোগ এড়াতে ছোট ছোট মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ সামাজিক কর্মসূচিগুলোকে প্রাধান্য দিয়ে প্রচারণা করছেন সম্ভাব্য প্রার্থীরা।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, মূল দলের সাথে সহযোগী সংগঠনের সমন্বয়ে পুরোপুরি নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তারা। সময় ঘনিয়ে আসার সঙ্গে বাড়বে জনসংযোগের পরিধি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেন, সারাদেশে বিএনপি, ছাত্রদল ও যুবলদসহ সবাই মিলে প্রতিদিন গ্রামে গ্রামে যাচ্ছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি।

নির্বাচনের সময় যতো কাছাকাছি আসবে প্রচার প্রচারণার আকার তত বাড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।

আমার বার্তা/জেএইচ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। দলের নেতাকর্মী‌দের প্রতি আহ্বান

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা