ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৯ মে ২০২৬, ১৭:৪৫

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল হারানোর বেদনা অনেক। সরকার কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে।

শনিবার (০৯ মে) দুপুরে জেলার নাসিরনগর উপজেলার মেদির হাওর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ভেজা ধান সরকারি গুদামে সংগ্রহের বিষয়ে তিনি বলেন, বর্তমানে জেলা পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কোটা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা রয়েছে।

কিশোরগঞ্জের অল ওয়েদার রোড প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়কটির কারণে পানি প্রবাহে কোনো বাধা সৃষ্টি হচ্ছে কি না তা তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করছে। কোথাও সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।

এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবং ভারি বৃষ্টিপাত না হওয়ায় মেদির হাওরসহ বিভিন্ন হাওরের পানি কিছুটা কমেছে। পানিতে তলিয়ে থাকা ধানি জমি দৃশ্যমান হওয়ায় কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। কৃষকরা কেটে আনা ধান শুকানোর কাজও শুরু করেছেন। তবে অধিকাংশ জমি দীর্ঘ সময় পানির নিচে থাকায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মৌসুমে নাসিরনগর হাওর এলাকায় ১১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ঢলের পানিতে ৩০৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। তবে স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।

আমার বার্তা/এমই

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতায় তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার হয়েছে। তাকে সরিয়ে জনপ্রশাসন

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের উদ্দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়