ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৯ মে ২০২৬, ১৮:১৫
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। ছবি: সংগৃহীত

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের "নতুন সংগ্রামে" নামতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো, আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন।'

আজ শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, 'গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম নির্বাচন কঠিন হবে। আপনারা প্রত্যেকেই পরতে পরতে সেটা অনুভব করেছেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে।'

'নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে' উল্লেখ করে তারেক রহমান বলেন, 'নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের দেওয়া ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে বিশেষ করে আমরা সরকার গঠন করার পরে এই ইশতেহারটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।’

'কারণ ভোট দেওয়া দেশের ৫২ শতাংশ মানুষ মূলত আমাদের এই ম্যানিফেস্টোর পক্ষেই রায় দিয়েছেন। কাজেই এই ম্যানিফেস্টোতে যা যা বলেছিলাম আমাদের সর্বোচ্চ দিয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে,' বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, 'নির্বাচনের আগে আমরা মানুষকে বলেছিলাম যে, আমরা সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। নারী-পুরুষ-শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে।'

তিনি বলেন, 'আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছিলাম তখন বলেছিলাম যে, আমাদের ওপর যেরকম অত্যাচার-নির্যাতন হচ্ছে, গুম-খুনের শিকার হতে হচ্ছে, তাতে আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা বিতর্ক করব, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করব।'

তারেক রহমান বলেন, 'আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার। অর্থাৎ সরকার ঠিকই আছে। কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেকক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।'

সকাল পৌনে ১১টার দিকে এ মতবিনিময় সভা শুরু হয়। দিনব্যাপী রুদ্ধদ্বার এ সভায় বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে দলের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।

আমার বার্তা/এমই

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায়

যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া

দীর্ঘদিনের রাজপথের আন্দোলন, একাধিক মামলা, গ্রেপ্তার ও রিমান্ডের অভিজ্ঞতা এবং ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপির

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণি রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি

বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

‘বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়