ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

তেলবাহী লরিতে জিপিএস সংযোগে অর্থ জমা না দেওয়ার সিদ্ধান্ত মালিক সমিতির

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১৬:৩৩

জ্বালানি তেলবাহী ট্যাংকলরিতে জিপিএস সংযোগ স্থাপনের জন্য তেল কোম্পানিগুলোতে কোনো অর্থ জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে জিপিএস সংযোগ না দেওয়ার কারণে কোনো ডিপো থেকে ট্যাংকলরিতে তেল সরবরাহ বন্ধ করা হলে ওই ডিপো থেকে সব ধরনের ট্যাংকলরির তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বার্তায় সংগঠনটি জানায়, ট্যাংকলরি মালিকদের জিপিএস ব্যবস্থার প্রয়োজন নেই।

তবে বিপিসি বা তেল কোম্পানিগুলোর প্রয়োজন হলে তারা নিজস্ব অর্থায়নে জিপিএস স্থাপন করতে পারে, এতে মালিকদের কোনো আপত্তি থাকবে না। এর আগেও জিপিএস স্থাপনের নামে অর্থ সংগ্রহ করা হলেও কার্যকর কোনো কাজ হয়নি। পাশাপাশি স্থাপিত জিপিএসের মাধ্যমে ট্যাংকলরি মালিকরা কোনো ধরনের মনিটরিং সুবিধাও পান না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অর্থ সংগ্রহের তিন বছর পরও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এ বিষয়ে পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো ট্যাংকলরিতে জিপিএস সংযোজনের বিষয়ে তারা সম্মত নন।

বার্তায় আরও বলা হয়, পূর্বে জিপিএস স্থাপনের জন্য জমা দেওয়া অর্থের হিসাব ও বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত কোনো ট্যাংকলরিতে জোরপূর্বক তেল সরবরাহ বন্ধ করা হলে তার ফলে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোকেই বহন করতে হবে।

আমার বার্তা/এমই

জনবান্ধব-দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাতে সরকারের জিরো টলারেন্স নীতি: মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, সই হবে ১৫ সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায়

রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (বৃহস্পতিবার) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট তার পরিচয়পত্র

শুক্রবার ঢাকার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সেতু নং ৭ এর পাশে বিদ্যমান গ্যাস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

জনবান্ধব-দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাতে সরকারের জিরো টলারেন্স নীতি: মন্ত্রী

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে বাকৃবি ভিসির সংবর্ধনা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, সই হবে ১৫ সমঝোতা স্মারক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

স্পেনে ভয়াবহ দাবদাহে ৪ দিনে প্রাণ গেছে ২১২ জনের

তেলবাহী লরিতে জিপিএস সংযোগে অর্থ জমা না দেওয়ার সিদ্ধান্ত মালিক সমিতির

রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

শুক্রবার ঢাকার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

হাওর ও পার্বত্য অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’