ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১১:৫৯

মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর সর্বশেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। আজ ভোরে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপপর্বের তিন ম্যাচেই দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও আছেন বেশ ভালোভাবেই। দীর্ঘ বিরতি শেষে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। সব মিলিয়ে ব্রাজিলের ফুটবল যেন আবারও জেগে উঠেছে বেশ ভালোভাবেই। তবে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি ভক্তদের সতর্ক করে দিয়ে উচ্ছ্বাসে না ভেসে পা মাটিতে রাখতেই বললেন।

ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নক আউট পর্ব শুরুর আগে দলকে এমন ঐক‍্যবদ্ধ ইউনিট হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। বলছিলেন, ‘এখন আমরা একটি দল হিসেবে খেলছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা নিখুঁত নই, উন্নতির জায়গা এখনও আছে। বলের নিয়ন্ত্রণে থাকলে আরও দ্রুত খেলতে পারি। তবে আমি খুশি, কারণ দল অনেক উন্নতি করেছে। এখন আমরা অনেক বেশি সংগঠিত ও দৃঢ়। নকআউট পর্বে এই দৃঢ়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‘এফ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে শেষ বত্রিশে খেলবে ব্রাজিল। নেদারল‍্যান্ডস, জাপান কিংবা সু্ইডেন হতে পারে তাদের সম্ভাব‍্য প্রতিপক্ষ। প্রথম লক্ষ‍্য পূরণ করে এখন প্রতিপক্ষের অপেক্ষায় আনচেলত্তি। তিনি বলেন, “আমরা কত দূর যেতে পারব এই লক্ষ‍্য এখনও আমি ঠিক করিনি। আমাদের লক্ষ‍্য কেবল স্রেফ ভালো খেলা নয়, আমাদের লক্ষ‍্য জয়। একজন কোচকে বিবেচনা করা হয় জয় বা পরাজয় দিয়ে, দল ভালো না খারাপ খেলেছে সেটা দিয়ে নয়।”

এই ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে নামেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রায়ান। তরুণ এই ফুটবলারের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি। তিনি বলেন, ‘রায়ান আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই অসাধারণ কাজ করেছে। বয়স কম হলেও তার মধ্যে দারুণ পরিণতিবোধ আছে। সে কঠোর পরিশ্রম করে, গুণও আছে। সত্যি বলতে, তার সামর্থ্যের শেষ কোথায়, সেটা কেউ জানে না।’

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। জোড়া গোল করে ব্রাজিলকে সহজ জয় এনে দেন তিনি। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন চার। ভিনিসিয়ুসকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে এই বিশ্বকাপে ভালো করবে—এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। জাতীয় দলের হয়ে খেলাটা তার জন্য গর্বের বিষয়। আজ সে হেড থেকেও গোল করেছে, যা তার ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। ভিনিসিয়ুসকে নতুন করে আবিষ্কার করার কিছু নেই। আমার কাছে সে বিশ্বের সেরাদের একজন।’

আমার বার্তা /জেএইচ

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

  স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। এই ম্যাচেও ফর্মের তুঙ্গে

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন। দুই ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন শীর্ষে। তার

জিম্বাবুয়ের উদ্দেশে শেষ ধাপে দেশ ছাড়লেন অমিত-হৃদয়রা

এক ম্যাচের টেস্টসহ সাদা বলের সিরিজ খেলতে আজ বুধবার দ্বিতীয় বহরে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে

বাংলাদেশকে তাসকিনের আরও অনেক কিছু দেয়ার বাকি: সিমন্স

অস্ট্রেলিয়া সফর শেষে বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। ইতোমধ্যে রোডেশীয়দের বিপক্ষে টেস্ট খেলতে প্রথম বহর পৌঁছেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি: সংসদে সংস্কৃতিমন্ত্রী

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ডোনাল্ড ট্রাম্প

বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫% কোটা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

ভুয়া পরিচয়ে ৩০ হাজার কোটি টাকার মনোরেল চুক্তি, বাতিলে বাধ্য হলো চসিক

দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ২২১৬ টাকা

পাইলস কেন হয় ও তার চিকিৎসা 

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা