ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

বাকৃবি সংবাদদাতা:
০৯ মে ২০২৬, ১৭:২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ‘ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা স্থানীয়ভাবেই আইইএলটিএস নিবন্ধন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

শনিবার (৯ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিআরপি সংলগ্ন পুরাতন ডে কেয়ার সেন্টার ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর স্টিফেন ফোর্বসের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।

বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরিচালক, ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়ে এই রেজিস্ট্রেশন সেন্টার স্থাপিত হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের অভ্যন্তরেই আইইএলটিএস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এ অঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা ও বিদেশে গমনেচ্ছুদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে।'

এছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর সঙ্গে ভবিষ্যতে বাকৃবির সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

এডমিশন জার্নি থেকে জবিয়ান হওয়ার গল্প

ভর্তি যুদ্ধ শব্দ দুটি শুনলেই ভেসে ওঠে হাজারো স্বপ্ন, নির্ঘুম রাত, হতাশা, সংগ্রাম আর অদম্য

জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে বৈশ্বিক ফোরামে যোগ দিতে তুরস্কে ঢাবি ভিসি

বর্জ্যমুক্ত পরিবেশ গঠন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

‘কমপ্লিট শাটডউন’ উপেক্ষা করে অবশেষে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস