ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১১:০৬

দেশের গ্ল্যামার জগতের অন্যতম পরিচিত মুখ পিয়া জান্নাতুল। র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে অভিনয় কিংবা আইন পেশা সবখানেই তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সোচ্চার এই তারকা। মঙ্গলবার (২৩ জুন) বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। একই দিনে আরও দুটি মৃত্যুর খবর তাকে ভীষণভাবে স্তব্ধ ও মর্মাহত করেছে।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন, ‘আজ ২৩ জুন, আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। আজ তার কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল, মানুষ আসলে কত অল্প সময়ের জন্য আসে এই পৃথিবীতে। এর মধ্যেই আজ আরও দুটি মৃত্যুসংবাদ মনটা ভারী করে দিল।’

তরুণ নারী উদ্যোক্তা ও ফ্যাশন ব্র্যান্ড ‘পাখি’র প্রতিষ্ঠাতা প্রিয়ার অকাল প্রয়াণে শোক প্রকাশ করে পিয়া লিখেছেন, ‘পাখির প্রতিষ্ঠাতা প্রিয়া, মাত্র ৩২ বছর বয়সে হঠাৎ চলে গেলেন। কয়েক মাস আগে তার সঙ্গে কাজের বিষয়ে কথা হয়েছিল। তার স্বপ্ন, তার ভিশন, আর বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা শুনে খুব ভালো লেগেছিল। এত অল্প বয়সে তার চলে যাওয়ার খবরটা সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।’

একই সঙ্গে নিজের একটি চলচ্চিত্রের কোরিওগ্রাফার জাকির হোসেনের মৃত্যুর খবর জানিয়ে পিয়া আরও লিখেছেন, ‘আরেকটি খবরও আমাকে ছুঁয়ে গেছে। জাকির ভাই, যিনি আমার একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন, তিনিও আর নেই। বয়স মাত্র ৫০। দিন শেষে একটা কথাই বারবার মনে হয় মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য। তাই যতদিন বেঁচে আছি, সুস্থ থাকার চেষ্টা করি, কারও কষ্টের কারণ না হই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।’

পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের আসল পরিচয় তার আচরণেই প্রকাশ পায় এমনটি মনে করিয়ে দিয়ে তিনি সবশেষে বলেন, ‘কারণ আমরা চলে যাওয়ার পর মানুষ আমাদের সম্পদ বা সাফল্যের কথা যতটা না মনে রাখে, তার চেয়ে বেশি মনে রাখে আমাদের ব্যবহার, আমাদের মানবিকতা। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।’

আমার বার্তা /জেএইচ

‘ম্যাজিক স্কুল বাস’ নিয়ে চলচ্চিত্র: ‘মিস ফ্রিজল’ চরিত্রে এলিজাবেথ

শুরুতে বই, অতঃপর কার্টুন সিরিজ হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘ম্যাজিক স্কুল বাস’। ১৯৯৪ সাল

ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে!

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিন ছিল ২২ জুন। স্বাভাবিকভাবেই

কথিত স্বামীর গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া

স্বামীর উদ্দেশে পূর্ণিমা: তুমি আমার মানসিক শান্তি

ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার রূপ আর অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শক মহল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান পুলিশের

জিম্বাবুয়ের উদ্দেশে শেষ ধাপে দেশ ছাড়লেন অমিত-হৃদয়রা

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

জলবায়ুর পরিবর্তনই কি ঘন ঘন ডেকে আনছে এল নিনো!

বিরোধীদলের কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদী মানসিকতার’ প্রতিফলন দেখছেন রিজভী

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

যুক্তরাষ্ট্রে ‘অভিবাসন বন্দিশালায়’ হামলা: মূল হোতাকে ১০০ বছরের কারাদণ্ড

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শিশু হেমাটোলজি সোসাইটির সভাপতি আফিকুল, সম্পাদক কিবরিয়া

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে তারেক রহমান

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন