ই-পেপার মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৬, ১৫:৫৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীর উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতাসূচক ‍বিবৃতিটি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়া সরকার এবং তার বন্ধুভাবাপন্ন জনগণের যে বন্ধুত্বপূর্ণ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করা হয়েছে, তাতে আমরা গভীরভাবে অভিভূত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে।’

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু পারস্পরিক সহযোগিতা ও সমৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আঞ্চলিক উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি বহু দশক আগে স্থাপিত হয়েছিল, যখন তার পিতা জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার মাতা খালেদা প্রধানমন্ত্রী ছিলেন।

এ সময় তিনি মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের প্রতিও কৃতজ্ঞতা জানান। সাক্ষাতে রাজা যে আন্তরিকতা ও সৌজন্য দেখিয়েছেন, তার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা যোগাযোগ ও সহযোগিতা সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি আগ্রহী। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণ ও গভীর করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট গ্রুপে গল্প বা

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান

বর্তমান বিশ্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার

কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা সম্পাদিত (এডিট করা) পোস্টের ভিত্তিতে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

কর্ণফুলীতে ভেজাল লুব অয়েল ও লুব অয়েল তৈরির কাঁচামাল জব্দ

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান

কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

ক্যালকুলেটরে হিসাব করে ঘুষ নেওয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় প্রধানমন্ত্রীর

তারেক রহমানের সফরের মধ্যেই চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ভারত

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

রাঙামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র

মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা আশাবাদী হওয়ার মতো

প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

১২ বিলিয়ন ডলার অবমুক্ত ও তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

লুটপাটকারী-মাফিয়াদের নৈতিক সাহস থাকে না: আ.লীগকে নিয়ে ডা. জাহেদ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা