ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১০:৩৬

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে কখনও বড় কোনো টুর্নামেন্টে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও পর্তুগাল। ফলে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক দ্বৈরথও দেখা যায়নি। তবে চলতি বিশ্বকাপে সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

বেশ কিছু সমীকরণ মিলে গেলে এবারের ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০৬ সালের সেমি-ফাইনালিস্ট পর্তুগালের। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর মতে, এমন কিছু হলে সেটি দারুণ ব্যাপার হবে।

হিউস্টনে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও পর্তুগাল শীর্ষে থেকেই নকআউটে উঠতে পারলে এবং দুই দলই শেষ ৩২ ও শেষ ১৬ ম্যাচ জিতলে কোয়ার্টারে দেখা হয়ে যেতে পারে তাদের।

উজবেকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই কথাই মনে করিয়ে দেওয়া হয় রোনালদোকে। উত্তরে মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনাকে স্বাগত জানান পর্তুগিজ সুপারস্টার। আমি জানি না, এই প্রশ্নের উত্তর কীভাবে দেব। তবে হ্যাঁ, এটি (মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া) দারুণ ব্যাপার হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আজকের ম্যাচ এবং জয় পাওয়া। এখন সামনে যা আছে, তার জন্য আমরা প্রস্তুত। মূল লক্ষ্য ছিল গ্রুপ পর্ব উৎরে যাওয়া, আমরা সেটি করেছি।

নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে তেমন ভালো করতে পারেনি পর্তুগাল। শুরুতে গোল করলেও, শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর ম্যাচ শেষে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রোনালদো ও পর্তুগালের।

উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের পর রোনালদো বললেন, বেশ কঠিন সময় ছিল সবশেষ সপ্তাহ। ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে। আমি জানতাম আমার সতীর্থরাও সাহায্য করবে। এটি একটি কঠিন সপ্তাহ ছিল, অন্ধকারাচ্ছন্ন সপ্তাহ। মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকেই অবসর নিয়ে ফেলেছি। আমি কখনও হাল ছাড়িনি, যেটা আমি সবসময়ই করি। কারণ অন্য যেকোনো কিছুর চেয়ে আমি কঠোর পরিশ্রমে বেশি বিশ্বাসী। এটা কঠিন ছিল, আমাকে স্বীকার করতেই হবে, কিন্তু আমরা ফিরে এসেছি।

আগামী রোববার ভোরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।

আমার বার্তা /জেএইচ

বাংলাদেশকে তাসকিনের আরও অনেক কিছু দেয়ার বাকি: সিমন্স

অস্ট্রেলিয়া সফর শেষে বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। ইতোমধ্যে রোডেশীয়দের বিপক্ষে টেস্ট খেলতে প্রথম বহর পৌঁছেছে

বারবার গোল বাতিল, কঙ্গোর বিপক্ষে ঘাম ঝরানো জয়ে নকআউটে কলম্বিয়া

ড্যানিয়েল মুনিওজের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে ডিআর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত

ট্রাম্পের হাতেই উঠছে বিশ্বকাপের ট্রফি, নিশ্চিত করলেন ফিফা সভাপতি

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এরই মাঝে ফাইনালে এক

ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন: লাম

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করেছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ফিলিপে লাম। তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়ায় দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

নওগাঁয় বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, শূন্যরেখায় আটকা ৯ জন

বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে, লভ্যাংশও বাড়াল কর্তৃপক্ষ

বাংলাদেশকে তাসকিনের আরও অনেক কিছু দেয়ার বাকি: সিমন্স

বারবার গোল বাতিল, কঙ্গোর বিপক্ষে ঘাম ঝরানো জয়ে নকআউটে কলম্বিয়া

গাড়িতে আরএফআইডি ট্যাগ ও স্মার্ট নম্বরপ্লেট না লাগালে ব্যবস্থা

কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কবির হোসেন মারা গেছেন

সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে অংশ নিলেন তারেক রহমান

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

ট্রাম্পের হাতেই উঠছে বিশ্বকাপের ট্রফি, নিশ্চিত করলেন ফিফা সভাপতি

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

২৪ জুন ঘটে যাওয়া নানান ঘটনা