ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

আমেরিকান বন্ধুর গল্প এবং অর্গানিক চাষসহ একটি মডেল গ্রামের একী হাল!

মিঞা জামশেদ উদ্দীন:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩

ঘর থেকে বের হয়ে আওড়াতে থাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর একটি কবিতার পংক্তিমালা। " ঘর থেকে দুই পা ফেলিয়া, একটি ধানের শীর্ষের উপরে একটি শিশির বিন্দু "। হ্যাঁ, তাইতো সত্য প্রতিফলিত হলো বন্ধু ঝুলন সেনের বেলায়। সবই যেন বন্ধুর মিরাকল। সর্বশেষে ১০/৯/২০২৫ ইং ঝুলনের মেজভাই, বৌদি ও তাদের দুই মেয়ে আমেরিকা পাড়ি জমালেন। থেকে গেল তাদের বড়ভাই ভোলা সেন ও ভোলা সেনের পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত স্ত্রী ও ঝুলন সেনের ৪র্থ ভাই রতন সেনের স্ত্রী ও তাদের একমাত্র ছেলে। ঝুলনের বড়ভাই ভোলা সেন বয়সের ভারে ন্যুব্জ। তাই সঙ্গত কারণে আমেরিকা যাওয়া হবে না; ঝুলনের ছোট দুই ভাই লাতু সেন সপরিবারে এবং রতন সেন স্ত্রী ও সন্তান ছাড়া গত মাস তিনেক আগে আমেরিকা পাড়ি জমায়। তারা এখন ভালোভাবে কর্মতে নিয়োজিত আছেন। ঝুলনের স্ত্রী দীপ্তি সেন সর্বশেষ স্কুল সিকিউরিটি পুলিশ হিসেবে যোগ দিয়েছেন। বুদ্ধিদীপ্ত ও বিচক্ষণতায় বন্ধু ঝুলনের প্রসংশার কমতি নেই। এখন তার চাকরির শেষ দিকে অর্থাৎ ২০২৮-২৯ সালের মধ্যে অবসরে যাবে। অন্তত ওইসময় থেকে স্ত্রী দীপ্তি সেন একটি চাকরিতে নিয়োজিত থাকবে। তাদের ১ ছেলে ২ মেয়ে। বড় মেয়ে একজন চিকিৎসক। ছোই দুই ছেলে-মেয়ে অধ্যায়নরত। ঝুলনকে সন্তানদের জন্য এখন দুশ্চিন্তা করতে হয় না। তারাও ওইখানকার লাইফ স্টাইল ফলো করে অর্থাৎ ছেলে-মেয়েরা যার যার মতো করে থাকতে পছন্দ করে। ঝুলনও তা দেখে অবস্তু হয়ে উঠেছে। ঝুলনও বন্ধুকে আক্ষেপ করে বলে, আমাদের সেন পরিবার এখন রয়েল ফ্যামিলি। সে এক এক সকল ভাইদের পরিবারসহ স্বজনদের আমেরিকাতে এনে স্থায়ী প্রতিষ্ঠিত করে দিলেন। এটি তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ঝুলনের কিছু স্মৃতি এখনো চোখে ভেসে ওঠে। আমরা দুই বন্ধু একসাথে আমেরিকার ডিবি লটারি ফরম পুরন করি। তবে ডিবি লটারিতে আমার তেমন একটা আগ্রহ ছিল না, ঝুলনের পিঠাপিঠিতে তা করা হয়। যাক, ভাগ্যের লটারি ঝুলনের কোপালে জুড়ে। আর এজন্য তাকেও কম কাঠখড় পোহাতে হয়নি। তার মায়ের একমাত্র সৎ ভাইও ভাগিনা ঝুলনকে আমেরিকা আসতে অর্থনৈতিকভাবে বহু সাহায্য-সহযোগিতা করেন। তবে আমার তেমন একটা কর্ম ছিলোনা তার জন্য। সর্বশেষ এসে ঠেকে গেল ঝুলন; হয়তো তার আমেরিকা যাওয়ার পথ অনেকটা রুদ্ধ হয়ে পড়ে। কিন্তু সমস্যাটা কোথায় সে প্রথমে জানায়নি ? পরক্ষণে একদিন আমাকে জড়িয়ে ধরে হাউমাউ কান্না শুরু করে দেয় এবং একপর্যায়ে বলতে থাকে তার নিকট আত্মীয় বলতে কেউ আমেরিকায় থাকে না, তাকে যে স্পন্সর করবে? তার এ বিষয়টি আমার কাছে বড়ই পীড়াদায়ক মনে হলো। তাকে শান্তনা দিতে থাকি এবং বলি, আচ্ছা বন্ধু ধৈর্য্য ধর, দেখি কি করতে পারি;

ছাত্র বয়স থেকে আমার মাথায় ম্যাজিক বুদ্ধি কাজ করতো; যে কোনো সমস্যায় পড়লে ঠেকিয়ে দেয়াটা কঠিন কাজ ছিলোনা। এরপর থেকে বন্ধু জন্য ভাবতে লাগলাম- কি করি কি করি; আমাদের পরিচয়জনের মধ্যে কেউ আছে কিনা আমেরিকায় খোঁজখবর নিতে লাগলাম। অবশেষে একজনের খোঁজ মিলে। সেও আবার বয়সে বালক। তার বড়বোন পাকি আমার ক্লাসমেট। তাকে আমি বড় বোনের সাথে আসলে দেখেছি এবং বহুবার কলেজে চকলেট খাইয়েছি। তার নাম মিল্টন রহমান। মিল্টনেরও খেয়ালীপনা সাংবাদিক হওয়ার। সে সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। তার মেজ চাচা আবুল কাসেম ওয়াহেদী সীতাকুণ্ড বাজারের প্রভাবশালী ব্যাক্তি। সীতাকুণ্ড বাজার কমিটির কয়েকবার সভাপতি ছিলেন।

মিল্টনের শারীরিক গঠনে কালো লিকলিকে-চিকন, হাত-পা বাঁশের কনছির মতো সরু। সবসময়ে হাফ হাতার সার্ট-গেঞ্জি ও হাফপ্যান্ট পরা থাকতো। তার মেজ চাচা ওয়াহেদী আমেরিকা থাকতেন। আমি তাকে টার্গেট করি এবং তাকে খাইয়ে দায়ে বিষয়টি বুঝিয়ে বলি। মিল্টনও রাজি হলো এবং তার চাচাকে ফোন করে বিষয়টি জানালো। মিল্টন হাজারো হলো বড়ভাইর চেলে। তার কথা শোনে মেজ চাচা স্পেন্সার হতে রাজি হন এবং ডিভি লটারির প্রয়োজনীয় কাগজপত্র পাটাতে। এরপর পরানে পানি আসে আমাদের। ঝুলন আমেরিকা গেল। স্ত্রী ও সন্তানেরা আমেরিকার সিটিজেন। অতঃপর তার ভাই এবং ভাইদের স্ত্রী ও সন্তানেরা আমেরিকা বাসী। তারা স্মরণে রাখবে কি-না তা বড় কথা নয়, এভাবে যাত্রা শুরু হয় জীবনের এবং জীবনের অনেক ঘটনা-রটনা। ঝুলন দেশে আসলে খবরা-খবর রাখে। একবার আসতে আমেরিকা থেকে একটি বলপেন নিয়ে আসে এবং সেটি গিফট হিসেবে আমাকে দেয়। এ বলপেন দিয়ে অনেকদিন লেখেছি, এখনো লেখালেখি চলছি।

এবার আরো কয়েক কদম এগিয়ে যাওয়া। সামনে চোখে পড়বে গ্রামের প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান। তার পাশঘেঁষে যেতেই ডানে আমাদের স্কুলটি। এ বিদ্যালয়ে কাটে শৈশব ও কিশোর বয়সের অনেক স্মৃতি। এ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছি। আমাদের গ্রামটি ঢাকা- মহাসড়ক লাগোয়া পশ্চিম পাশে এবং উপজেলা পরিষদেরও সম্মুখে অবস্থিত। এটি উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড। একই ওয়ার্ডে পেশকার পাড়াও রয়েছে। এ দুটি পাড়া পাশাপাশি অবস্থিত এবং মডেল গ্রাম হিসেবেও খ্যাতি রয়েছে। গ্রামের অধিকাংশ লোকজন কৃষিজীবি ও ব্যবসায়ী। সাম্প্রতিক এ পাড়ার দুই কীর্তি সন্তান জর্জ হিসেবে নিয়োগ পান। তাঁদের স্বামীরাও জর্জ। তাই সকলের কাছে জর্জ পাড়া হিসেবে অধিক পরিচিত লাভ করে দোয়াজি পাড়া। ইদানিং গুলিয়াখালি বীচ সড়ক হিসেবেও পরিচিতি পায়।

৯/৯/২৫ইং দুপুর আড়াইটা। সঙ্গত কারণে স্কুল ঘেঁষে যেতেই চোখে পড়লো স্কুল মাঠে কয়েকটি স্টল ও একটি স্টেজ। সিদ্ধান্ত নিলাম যেতে একটু উঁকি দিয়ে দেখে গেলে মন্দ হয় না। হাজারো হলেও আমাদের গ্রাম। এ গ্রামে কি হচ্ছে না হচ্ছে খবরাখবর রাখা উচিত। আর যে ইচ্ছে সে-ই কাজ। এমনিতে আমাদের স্কুলে-এ ধরনের আয়োজন কখনো চোখে পড়েনি। সঙ্গে মাঠে গিয়ে এক এক করে গুণতে লাগলাম, ৭টি স্টল ও একটি স্টেজ । তবে তেমন একটা লোকজন ছিল না। সম্ভবত দুপুরের সময় হওয়াতে গ্রামের লোকজন খেতে গেছেন। তবে দুই-একজন প্রাথমিক স্কুলের ছাত্রকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখলাম। প্রথম স্টলটিতে কিছু গৃহস্থালি জিনিসপত্র সাঁটিয়ে রেখেছেন। তার মধ্যে হাতে সেলাই করা নকশী কাঁথা, গায়ের চাদর ও নারীদের হাতের সেলাই করা ব্লাউজ। দ্বিতীয় স্টলের একটি কোটাতে রয়েছে কিছু শিমের বিচি ও অপর কোটায় শুকনো চিঁড়ে। এভাবে অন্যান্য স্টলেও গ্রামীণ জিনিস-পত্র সাঁটানো। কয়েকটি স্টলের সামনে গ্রামের কচু বন, লাল আলুর মাটির আঁটি , একটি লাউয়ে মাচাং, কাঁচা লঙ্কার গাছ ও একটি গ্রামীণ পুকুর-ডোবার নমুনা রয়েছে। সঙ্গে ডিমের খোসারও একটি ঝুড়ি দেখা গেল। উদ্যোক্তাদের একজন জানালেন, ডিমের খোসা, ফলমূলের খোসা ও সব্জির খোসা দিয়ে জৈব সার তৈরি করা যায়। অপর এক আয়োজক, বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ ও পিস এর কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ জানালেন, তাঁদের এ আয়োজন হলো অর্গানিক উৎপাদনে গ্রামীণ লোকজন ও কৃষকদের অধিক উৎসাহ দিতে। এটি তাদের রুরাল পর্যায়ের প্রজেক্ট। তিনি আরো বলেন, হাইব্রিড বা কৃত্রিম সার ও বিষাক্ত কীটনাশক মানব দেহে মারাত্মক রোগজীবাণু ছড়িয়ে দিচ্ছে। এর মধ্যে ক্যান্সারের মতো মরণঘাতীক রোগেরও ঝুঁকি বাড়ায়। এর থেকে পরিত্রাণ পেতে-এ অর্গানিক কৃষি চাষাবাদ। জার্মান সরকারের অর্থায়নে এ বেসরকারি উন্নয়ন সংস্থা এসব প্রদর্শনী আয়োজন করে। আয়োজনটি একদিনের জন্য হলেও তা প্রশংসনীয় উদ্যোগ। তবে আয়োজনে আয়োজকদের কিছু আপত্তি কথা আছে- তাঁরা নিজেরা-ই অর্গানিক ফুটের কথা বললেও নিজেদের দুপুরে খাওয়ার ম্যনুতে ছিল বিরিয়ানি ও কোঁকাকোলা মতো বিষাক্ত কোমল পানিয়! যা মানব দেহে মারাত্মক রোগজীবাণু ছড়িয়ে দিতে সহায়ক ভুমিকা পালন করে। আয়োজকেরা-এ ক্ষেত্রে আরো সচেতন হওয়া উচিত ছিল; এরপরও বলবো, এধরণের আয়োজনে গ্রামীণ জীবনে নিন্ম আয়ের লোকজনকে স্বয়ংপূর্ণতা পায়। তারা এটাকে প্রকৃতগত চাষাবাদ ও নিজ-নিজ আঙ্গিনায় শাক-সব্জী উৎপাদনে উৎসাহ সৃষ্টি করে এবং নিজেদের লাজুকতা বা জড়তা ও ভুলবোঝাবুঝি অবসানে সহায়ক করে তুলে।

গ্রামে গ্রামে ইদানীং চুরিচামারি বেড়েই চলেছে। আমাদের আদর্শ বা মডেল গ্রামও-এ চুরিচামারি হাত থেকে রক্ষা পাচ্ছে না। গত সাপ্তাহের ব্যবধানে গ্রামে নিরীহ খেটে খাওয়া লোকজনের গৃহস্থালি জিনিসপত্র চুরি হওয়ার ঘটনা ঘটে। পাড়ার এমন কোনো ঘর নেই রাতে চোরের দল হানা দেয়নি। লোকজন এ সকল চোরের দলের উৎপাতে ভীতকর অবস্থায় আছে। পাড়ার মৃত রৌশন আলী সারাংয়ের ছেলে শাহজাহানে সিঁড়ি তলের পানির মোটর, কৃষক জয়নাল আবেদীনের ছেলে শাহেদের অটোরিকশার (সিএনজি) বেটারী ও যন্ত্রাংশ, রাজমিস্তিরি করিম উল্যাহ মুরগির আরাইলঘর থেকে দুই দফা হাঁস-মুরগী এবং মোবাইল-ফোন, ফার্নিচার ব্যবসায়ী ইসমাইলের দুই জোড়া হাঁস, হাসেমের বৈদ্যুতিক সার্ভিস তার, সাবেক সোনালী ব্যাংকের স্টাফ কাসেমের মুরগী ফার্মের বৈদ্যুতিক তার, স্যুইজ, হোল্ডার, বাল্ব, আর্টিসম্যান বোরহানের নতুন বিল্ডিংয়ের ওয়ারিং করতে আনা বৈদ্যুতিক তার এবং তার পরপর দুটি সাইকেল, প্রবাসী নুরুউদ্দিনের স্ত্রীর মোবাইল চুরি হওয়ার ঘটনা ঘটে। আরো মাস দুইয়েক আগেও পাড়ার আব্দুল মোতালেব প্রকাশ জামাই মতুর মেজ ছেলে সালামের রিক্সা ভেন, রং মিস্তিরি শাহাদাতের একটি রিক্সা ভেন ও গ্রামের স্কুলের বৈদ্যুতিক পাখা ও টিউবওয়েল চুরির দুর্দান্ত ঘটনা ঘটে। গ্রামের একাধিকজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ চুরি হওয়ার ঘটনায় তারাও আতঙ্কের মধ্যে আছে। তারা আরো বলেন, অতীতে এধরণের গণহারে চুরি হওয়ার ঘটনা ঘটেনি। মনে করা হচ্ছে, পরিকল্পিতভাবে এ চুরি সঙ্ঘটিত হচ্ছে। তারা এ শঙ্কার থেকে পরিত্রাণ পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা চায়।

লেখক: কবি, গবেষক ও কলামিস্ট।

আমার বার্তা/মিঞা জামশেদ উদ্দীন/এমই

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক `আপোষহীন' নেতৃত্বের নাম।রাজনৈতিক জীবনের শুরু থেকেই শেষ পর্যন্ত তিনি

শিক্ষক নিয়োগে বৈষম্য: ১-১২তম ব্যাচের নিবন্ধিতদের ন্যায়বিচার দাবি

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

শিক্ষা-শিল্প ফাঁক কমাতে কাঠামোগত সংস্কার জরুরি

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত এক দশকে বিস্তারের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

হাদির ওপর হামলা, শান্তির পথে কাঁটা ছড়াচ্ছে কারা?

বহু প্রতীক্ষা ছিল। নতুন দিনের স্বপ্ন দেখছিল দেশ। নির্বাচন কমিশন ‘তফসিল’ ঘোষণা করল। নির্বাচনের ট্রেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু