ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬, ১৩:২৯

কারাগারকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন, পুনর্বাসন ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায়।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১৩তম সভা সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে দুপুরে অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে 'Bangladesh Jail' এর নাম পরিবর্তন করে ইংরেজিতে 'Bangladesh Custodial and Correctional Service' এবং বাংলায় 'বাংলাদেশ হেফাজত ও সংশোধনাগার' নামকরণের প্রস্তাব করা হয়।

প্রস্তাবনায় বলা হয়, বর্তমান বিশ্বে অপরাধ ও বিচার ব্যবস্থার ধারণার দ্রুত পরিবর্তন হওয়ায় অপরাধীকে কেবল শাস্তি দেওয়া নয় বরং তার নিরাপদ আটক নিশ্চিত করা, প্রশিক্ষণ ও প্রেষণার মাধ্যমে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা কারাগারসমূহের মূল লক্ষ্য।

এ পরিপ্রেক্ষিতে কারাগারকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন, পুনর্বাসন ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় 'Bangladesh Jail' এর নাম পরিবর্তন করে ইংরেজিতে 'Bangladesh Custodial and Correctional Service' এবং বাংলায় 'বাংলাদেশ হেফাজত ও সংশোধনাগার' নামকরণের প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে গত বছরের ৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সভায়, বাংলাদেশ কোস্ট গার্ডের সাংগঠনিক কাঠামোয় জাইকার অর্থায়নে প্রাপ্ত ২৪টি রেসকিউ বোট এবং একটি ট্রেনিং বোট পরিচালনার জন্য রাজস্ব খাতে ৪২টি পদ সৃজন; শরীয়তপুর জেলাধীন পদ্মা সেতু (দক্ষিণ) খানার কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে নয়টি পদ সৃজন; মুন্সীগঞ্জ জেলাধীন পদ্মা সেতু (উত্তর) থানার কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে নয়টি পদ সৃজন; বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত 'পুলিশ টেলিকম সংস্থা'র ইমার্জেন্সি কল সেন্টারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৭৩টি পদ সৃজন; বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন এবং চার হাজার কনস্টেবল পদ বিলুপ্তির প্রস্তাব তোলা হবে।

আমার বার্তা /জেএইচ

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ঠিক করার জন্য প্রধান বিরোধী

ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা: বা‌ণিজ্য মন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় ডিএমটিসিএল

মেট্রোরেল যাত্রীসেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি আরও ১০ বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা: বা‌ণিজ্য মন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় ডিএমটিসিএল

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশি শ্রমিক নিহত

যুক্তরাষ্ট্র–ইসরায়েল বনাম ইরান: যুদ্ধের কিনারায় বিশ্ব, কূটনীতির শেষ সুযোগ

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

নারীদের জন্য বৈদ্যুতিক বাস নামানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে ইন্টার মায়ামির ইতিহাস

নিখোঁজের ১১ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ

১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস-নারীবান্ধব গণপরিবহন অগ্রাধিকার

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত

মানবতাবিরোধী অপরাধ: জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: আলী লারজানি

চলছে সেতুর সংস্কারকাজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট