ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশি শ্রমিক নিহত

আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬, ১৪:২১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে একজন বাংলাদেশি নিহত ও দুইজন আহন হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ তারেক (৪৮) নিহত ও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন।

মো. তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন।

নিহতের ফুফাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আমার বার্তা /জেএইচ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছে

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের আরামকো (২২২২.এসই) ড্রোন হামলার পর তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করে দিয়েছে। আজ

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক চরম ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার খবর নিশ্চিত হওয়ার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

মন্ত্রীর ভিডিও বার্তা: ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে রয়েছে সরকার

ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, ৭ জন আহত

বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব: প্রণয় ভার্মা

৭ কলেজ মীমাংসিত বিষয়, দায়িত্ব হস্তান্তর হওয়া পর্যন্ত থাকছেন ঢাবি ভিসি

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আবদুস সালাম

ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান দুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা: বা‌ণিজ্য মন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় ডিএমটিসিএল

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশি শ্রমিক নিহত

যুক্তরাষ্ট্র–ইসরায়েল বনাম ইরান: যুদ্ধের কিনারায় বিশ্ব, কূটনীতির শেষ সুযোগ

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান