ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

আমার বার্তা অনলাইন:
০১ মার্চ ২০২৬, ১৭:৩৮

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধসহ জেলা শহরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান যাচাইয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালাত।

রোববার (১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নানা অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শহরের কুমারশীল মোড় ও লোকনাথ দিঘীরপাড় এলাকার বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় এক্স-রে টেকনোলজিস্ট ছাড়া রোগীদের এক্স-রে করা, সেবার মূল্যতালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাস্থানে না টানানো এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, আয়াত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার এবং নাজ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান অব্যাহত থাকবে। আজ চারটি প্রতিষ্ঠানকে জরিমনাসহ সতর্ক করা হয়েছে।

আমার বার্তা/এমই

সরাইল উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমবায় অফিসার মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে

মানুষকে দেখানোর জন্য অযথা খরচ বন্ধ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের ভাগাভাগির জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ৪ পদে বিএনপি, সাধারণ সম্পাদকসহ ৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা, বিপাকে যাত্রীরা

সরাইল উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

গাজীপুরসহ দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের হাসি কি ম্লান হতে শুরু করেছে

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে

এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম

মাদককে ‘না’ বলি: সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি

সারাদেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের তালিকা প্রকাশ করল অধিদপ্তর

মানুষকে দেখানোর জন্য অযথা খরচ বন্ধ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয় জাতীয় সংসদ নির্ধারণ করবে

ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে!