ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হলেন ৩৮৭ জুলাই যোদ্ধা, ‘খ’ ৪৭৪ জন

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬

৩৮৭ জন জুলাই যোদ্ধা ‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন, যারা আগে ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরিতে ছিলেন। আবার ‘গ’ ক্যাটাগরিতে থাকা ৪৭৪ জন জুলাই যোদ্ধা ‘খ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন।

গত রোববার (১ ফেব্রুয়ারি) এ পুনর্নির্ধারিত ক্যাটাগরির তালিকার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তা গেজেট আকারে প্রকাশিত হয়।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর বলেন, ‘জুলাই যোদ্ধারা তাদের ক্যাটাগরি উন্নীত করার জন্য আবেদন করেছেন। কেউ হয়তো ‘খ’ বা ‘গ’ ক্যাটাগরিতে ছিল, তারা বলেছে আমরা বেশি আহত তাই ‘ক’ ক্যাটাগরির সুবিধা পাওয়ার যোগ্য। আবার কেউ হয়তো ‘গ’-তে আছে, তারা বলছে আমরা ‘খ’ ক্যাটাগরির যোগ্য। তাদের আবেদনগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর আমরা এ পুনর্নির্ধারিত ক্যাটাগরি প্রকাশ করেছি।’

ক্যাটাগরি পরিবর্তন হলেও মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন ঠিক থাকবে বলেও জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে অংশ নেওয়া আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধার মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

অতি গুরুতর আহতদের ক-শ্রেণি, গুরুতর আহতদের খ-শ্রেণি ও সাধারণ আহতদের গ-শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার কয়েক দফায় তিন ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে। পরে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া ও একাধিকবার নাম আসা ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়। এরপর তিন ক্যাটাগরিতে জুলাই যোদ্ধার সংখ্যা হয় ১৫ হাজার ৪৪২ জন।

আহতদের ক্যাটাগরি অনুযায়ী সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। যারা অতি গুরুতর আহত (ক-শ্রেণি) তারা এককালীন পাঁচ লাখ টাকা পেয়েছেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। একটি অঙ্গহানি হয়েছে এমন গুরুতর আহত (খ-শ্রেণি) যারা আছেন তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন এবং তারা এককালীন ৩ লাখ টাকা পেয়েছেন।

গ-শ্রেণির আহতদের এককালীনে এক লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া তারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।

আমার বার্তা /জেএইচ

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যে দাবি করা হচ্ছে, তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঁদুরের শরীর থেকে পুরোপুরি নির্মূল হলো অগ্ন্যাশয়ের ক্যান্সার

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও

ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হলেন ৩৮৭ জুলাই যোদ্ধা, ‘খ’ ৪৭৪ জন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত ধাপ সম্পন্ন

হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ বিমানবাহিনী

জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: শফিকুর রহমান

জেন জির হাতে স্বৈরাচার পতন: নির্বাচনের দৌড়ে এগিয়ে পুরোনো শক্তিরাই

গুম বন্ধ হলেও চলছে গণগ্রেপ্তার ও জামিন না দেওয়ার চর্চা

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!

ঢাকা মহানগরীতে ৫৭৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ০৪ সদস্য গ্রেফতার

আজ রাতে নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ

তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাইর পীর