ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

৬ জনের পদোন্নতি হলো সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে

অনলাইন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সাংগঠনিকভাবে দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে বাংলাদেশি জনগণের মাঝে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা ও বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব সম্পর্কে অবহিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনটি প্রতিষ্ঠা করেন তরুণ সংগঠক বাপ্পি সরদার। বর্তমানে দেশ ও দেশের বাইরে সদস্য সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি। ইতোমধ্যে লক্ষাধিক বৃক্ষরোপণ, ৫০০ শতাধিক সভা -সেমিনার , গবেষণাপত্র প্রকাশ, পরিবেশ বিষয়ক ২ টি বই প্রকাশ, বাৎসরিক গ্রিনম্যান অ্যাওয়ার্ড প্রদান, সবুজ বাঁচাও ফুটবল ম্যাচ, শিক্ষা উপকরণ বিতরণ, নারী ও শিশু জীবনমান উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে সংগঠনটি। সাংগঠনিক তৎপরতা আরো বেগবান করার জন্য কেন্দ্রীয় কমিটিতে গতকাল ৫ ডিসেম্বর সন্ধ্যায় ৬ জনকে পদোন্নতি দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল স্বাক্ষরিত চিঠিতে তা উল্লেখ করা হয়েছে। যারা রয়েছেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ তিনি চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এর পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে সহ -শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তাকে চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হাজী মোঃ নুরুল কবিরকে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মারুফ উল করিম চৌধুরীকে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলার সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আল আমিন রহমানকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি কবি মির্জা আনোয়ার পারভেজকে সহ- সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার বলেন, আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে নিজস্ব অর্থায়নে ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু না কিছু কাজ করার চেষ্টা করছি। আশা করি আসন্ন নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইস্তেহারে পরিবেশ সম্পর্কিত সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে। এজন্য প্রত্যেকটি গণমাধ্যমে রাজনৈতিক দলের পরিবেশ বিষয়ক কোন নির্দেশনা থাকছে কিনা এ বিষয়ে সংবাদ প্রচার করা আহবান জানাচ্ছি। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সবুজায়ন ধ্বংস করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে যা পরিবেশ কর্মীদের হতাশ করছে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ সমুন্নত রেখে প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি।

মহসিন শিকদার পাভেল বলেন, আজকে যাদেরকে পদোন্নতি দেওয়া হলো প্রত্যেকে ই কয়েক বছর ধরে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করছে। আশা করি প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজের গতিকে বাড়িয়ে জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। আগামী প্রজন্মের নিরাপদ বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে।

পরিচালনা পরিষদের সকল সদস্যদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি পাওয়া সবাইকে শুভেচ্ছা জানানো হয়।

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

মেরিন সেক্টরে বাংলাদেশ বিশাল সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ২১ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে হিসাবে প্রায় প্রতি

ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন

৯ জানুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু