ই-পেপার শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

৯ জানুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:
৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৩২
আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় পর্যন্ত কোনো লাইসেন্সধারীরাও আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-৪) উপসচিব ইসরাত জাহান রাষ্ট্রপতির আদেশক্রমে এমন নির্দেশনা জারি করেছেন, যা পরবর্তী সময়ে অনুলিপি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এছাড়া, এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘অস্ত্র আইন ১৯৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

মেরিন সেক্টরে বাংলাদেশ বিশাল সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ২১ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে হিসাবে প্রায় প্রতি

ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন

নির্বাচন পরবর্তী জ্বালানি সাপ্লাই চেইন নিয়ে সতর্ক সরকার

নির্বাচনের পর বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কার্যকলাপের দিকে সরকারের নজর রয়েছে মন্তব্য করে বিদ্যুৎ
  • সর্বশেষ
  • জনপ্রিয়