ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

অবনতিশীল দেশের তালিকায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
০৪ নভেম্বর ২০২৩, ১৩:০৪

পরিস্থিতির অবনতি হচ্ছে বিশ্বে এমন দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। ব্রাসেলসভিত্তিক ওই নীতি গবেষণা প্রতিষ্ঠান গত অক্টোবর মাসের পরিস্থিতি পর্যালোচনা করে শুক্রবার (৩ নভেম্বর) নতুন তালিকা প্রকাশ করেছে।

এই তালিকায় গুয়াতেমালা, মিয়ানমার, তুর্কিয়ে, মোজাম্বিক, কঙ্গো, রুয়ান্ডা, সুদান, ইসরায়েল/ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের নাম রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের পাশাপাশি সম্ভাব্য সংকটগুলো নিয়ে পূর্বাভাস ও বিশ্লেষণ প্রকাশ করে।

তাদের সেই পূর্বাভাস, প্রতিবেদন ও বিশ্লেষণগুলো বিশ্বে দ্বন্দ্ব-সংঘাত নিরসনে নির্ভরযোগ্য বার্তা হিসেবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান বিবেচনা করে।

বাংলাদেশ প্রসঙ্গে আইসিজির হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাজধানী ঢাকায় বিএনপির বড় সমাবেশ ঘিরে সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন। আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে সরকার দমন-পীড়ন বাড়িয়েছে।’

আইসিজি বলেছে, সরকারের ধরপাকড় ও বাধা উপেক্ষা করে বিএনপি বড় সমাবেশ করেছিল।

বিএনপির উদ্দেশ্য ছিল আগামী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে নতুন মাত্রা যোগ করা। মূলত বিএনপি সমর্থক ও পুলিশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এর ফলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে সমাবেশ ছত্রভঙ্গ করে। এরপর শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। আহত হয় কয়েক শ।

আইসিজি বলেছে, বড় অন্য শহরগুলোতে সহিংসতায় কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত ও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি দাবি করেছে, গত ২১ থেকে ২৯ অক্টোবরের মধ্যে তাদের দলের প্রায় তিন হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর অবরোধ পালন করেছে।

আইসিজি বাংলাদেশের অর্থনীতি চাপে থাকার বিষয়টি তুলে ধরেছে। গত ১৮ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আইসিজি বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। এটি প্রায় তিন মাসের আমদানি ব্যয়ের সমান। রিজার্ভ প্রতি মাসে প্রায় এক বিলিয়ন ডলার করে কমছে। বাংলাদেশ সরকার গত ১৯ অক্টোবর ৬৮১ মিলিয়ন ডলার ঋণের অর্থ ছাড়ের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কর্মকর্তা পর্যায়ে সমঝোতায় পৌঁছেছে। আইএমএফ বোর্ডের অনুমোদনসাপেক্ষে বাংলাদেশ ওই অর্থ পাবে।

এদিকে রোহিঙ্গা শিবিরে গত অক্টোবরেও সহিংসতার তথ্য দিয়েছে আইসিজি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গত ২ অক্টোবর আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধানের ‘আর্থিক সমন্বয়কারী এবং ব্যক্তিগত সহকারী’কে আটক করেছে। গত ৪ অক্টোবর সশস্ত্র গ্রুপের সঙ্গে বন্দুকযুদ্ধে এক আরসা সদস্য নিহত হয়। প্রতিদ্বন্দ্বী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সন্দেহভাজন সদস্যরা গত ৯ অক্টোবর আরসার দুই সদস্যকে হত্যা করে। রোহিঙ্গা শিবিরে আসন্ন বিপর্যয় এড়াতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার তহবিলের জন্য অনুরোধ করেছেন।

এর আগে গত মাসে আইসিজি এক পূর্বাভাসে বাংলাদেশে সংঘাতময় নির্বাচনের আশঙ্কা প্রকাশ করেছিল। আইসিজি বলেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে নির্বাচন বিতর্কিত বা নির্বাচনে কারচুপি হলে তা থেকে বড় ধরনের আন্দোলন দানা বাঁধতে পারে। নির্বাচন ভালো না হলে যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগ সরকারের শীর্ষ কর্মকর্তা বা প্রতিনিধিদের ওপর ভিসা বিধি-নিষেধের মতো আরো নিষেধাজ্ঞা দিতে পারে। তবে এর ফলে ভারত ও চীনের ওপর বাংলাদেশ সরকারের নির্ভরতা আরো বাড়তে পারে বলেও আইসিজি উল্লেখ করেছে।

আমার বার্তা/এমই

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

মেরিন সেক্টরে বাংলাদেশ বিশাল সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ২১ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে হিসাবে প্রায় প্রতি

ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন

৯ জানুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু