ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

ভিসা নেই, টিকিট কাটুন, বেরিয়ে পড়ুন!

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১১:১৬

ঈদুল আজহার টানা সাত দিনের ছুটিকে সামনে রেখে অনেকেই বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। বিশেষ করে যারা ভিসা জটিলতা ছাড়াই সহজে ঘুরতে যেতে চান, তাদের জন্য এসেছে সুখবর। বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি প্রকাশিত নলি অ্যান্ড পার্টনার্সের বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা এসব দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল কিংবা সহজ ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ফলে দীর্ঘ এই ছুটিকে কাজে লাগিয়ে এখনই বিদেশ ভ্রমণের পরিকল্পনা শুরু করতে পারেন পর্যটনপ্রেমীরা।

বাংলাদেশিদের জন্য সহজ ভ্রমণ সুবিধা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে— মালদ্বীপ, জ্যামাইকা, কেনিয়া, বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়া তালিকায় রয়েছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের নিয়ম ভালোভাবে জেনে নেওয়া জরুরি। কারণ কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও কয়েকটি দেশে ভ্রমণের আগে অনলাইনে ই-ভিসা আবেদন করতে হয়।

ভিসার দীর্ঘ প্রক্রিয়া ও অনিশ্চয়তা ছাড়াই ঈদের ছুটিতে নতুন কোনো দেশে ঘুরে আসার এমন সুযোগ ভ্রমণপ্রেমীদের জন্য নিঃসন্দেহে আনন্দের। হিমালয়ের পাদদেশের নেপাল-ভুটান, সমুদ্রঘেরা মালদ্বীপ কিংবা আফ্রিকার রোমাঞ্চকর কেনিয়া পছন্দের তালিকায় রাখতে পারেন। তাই দেরি না করে এখনই গুছিয়ে ফেলুন ভ্রমণের প্রস্তুতি।

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

সম্প্রতি একটি অ‍্যাসাইনমেন্টে মালয়েশিয়া ভ্রমণ করার সুযোগ হয়। কাজ শেষে হাতে দুদিন সময় পেয়ে যাই।

গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া কি সত্যিই উপকারী?

আমাদের মধ্যে অনেকেই এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস দিয়ে শুরু করতে পছন্দ করি।

বাবা দিবসে সন্তানের চোখে বাবা

প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। সন্তানের জীবনে বাবার অবদান, ত্যাগ

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে যে ৭ খাবার বাদ দেবেন

ইউরিক অ্যাসিডের উচ্চ মাত্রা গেঁটেবাত, কিডনিতে পাথর এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। তাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

আটাব নির্বাচন ২০২৬: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’

অর্থনৈতিক প্রবৃদ্ধি জরুরি, তবে পরিবেশ নষ্ট করে ইন্ডাস্ট্রি নয়: পরিবেশমন্ত্রী

সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ঢাকা আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় পে-স্কেল

চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে মৃত ৩৯, বিপর্যস্ত ৯ লাখ ২৮ হাজার মানুষ

সব বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ

বন্যার পানি কমলেও যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য-বিদ্যুৎ সংকট, মানবেতর জীবন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে নিজের বুট উপহার দিলেন রোনালদো

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু সৌদি আরবের

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উষ্ণতম জুন গেল ইউরোপে, সমুদ্রেও রেকর্ড তাপমাত্রা

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই

বাংলাদেশ ও মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন