ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০ জন

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১৭:১৬

মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে ইউরোপজুড়ে। চলতি বছরের তীব্র গ্রীষ্মকালীন তাপপ্রবাহে জার্মানিসহ একাধিক দেশে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। যার মধ্যে কেবল জার্মানিতেই মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার জার্মানির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ্ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে আনুমানিক ৫ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশ মৃত্যুই ঘটেছে জুনের শেষ দিকে। সে সময় সাপ্তাহিক গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে উঠে গিয়েছিল।

সংস্থাটির সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, মোট মৃত্যুর মধ্যে প্রায় ৪ হাজার ২৭০ জনের বয়স ছিল ৭৫ বছর বা তার বেশি। পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুর সংখ্যা বেশি ছিল, মূলত অত্যন্ত বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে নারীদের অনুপাত বেশি হওয়ায়।

জার্মানির এই পরিসংখ্যান ইউরোপজুড়ে ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠা পরিস্থিতিরই প্রতিফলন। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস আজ প্রকাশিত এক বুলেটিনে জানিয়েছে, পশ্চিম ইউরোপে এবার ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করা হয়েছে, যেখানে গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসের জাতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ থেকে ২৮ জুনের তাপপ্রবাহের সময় ওই চার দেশে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৭০০ জনের বেশি ছিল। ইউরোপজুড়ে তাপপ্রবাহজনিত কারণে প্রাণহানির ক্ষেত্রে বয়স্ক জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রেকর্ডভাঙা তাপমাত্রা ও অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ইউরোপে চরম আবহাওয়ার ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে একসময় প্রজন্মে একবার দেখা দেওয়া তাপপ্রবাহ এখন প্রায় প্রতিবছরই ঘটছে। তিনি উল্লেখ করেন, পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ বর্তমানে ইউরোপ, যেখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে। চরম দাবদাহ মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে ‘হিট হেলথ অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আমার বার্তা/এমই

হরমুজ যেভাবে ইরানের কাছে পরমাণু কর্মসূচির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন ইরানের কাছে এক ‘গোল্ডেন ওয়েপন’ বা ‘সোনালি অস্ত্র’ হয়ে উঠেছে। এই

জ্বালানি খাতে হামলা করে রাশিয়াকে টলাতে পারবে না ইউক্রেন: পুতিন

সম্প্রতি রাশিয়ার জ্বালানি ব্যবস্থাকে সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। তবে রুশ প্রেসিডেন্ট

পাকিস্তানে ৪ দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী, ৪২ সেনা-পুলিশ নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ৪, ৫, ৬ ও ৭ জুলাই—চার দিনে ব্যাপক অভিযান

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

মঙ্গলবারের পর বুধবার রাতে ফের কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ‘সেপা’ ও ৮ দেশের সঙ্গে চলছে বাণিজ্য চুক্তির দরকষাকষি

উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

এক জেলার ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দি, কীভাবে উদ্ধার করবে প্রশাসন

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

অনেক রক্ত ঝরিয়ে, ব্যাপক আন্দোলনের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে: রিজভী

জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী

পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি

সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০ জন

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের পর উচ্ছেদ অভিযান

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি মাথায় রাখবে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ