ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ভারতের ‘সেপা’ ও ৮ দেশের সঙ্গে চলছে বাণিজ্য চুক্তির দরকষাকষি

এলডিসি উত্তরণের ধাক্কা সামলাতে নতুন সমীকরণ
আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১৮:২৪

২০২৬ সালের পর বিশ্ববাজারে দেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতে বহুমাত্রিক বাণিজ্য কৌশল ও নীতিগত সংস্কারের পথে হাঁটছে বাংলাদেশ। একদিকে ভারতের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমাতে যেমন ‘সেপা’ চুক্তির আলোচনা শুরু হয়েছে, অন্যদিকে জাপান, চীন ও ইইউসহ আটটি প্রধান অর্থনৈতিক শক্তির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) দরকষাকষি চলছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

সংসদে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) শিল্পে নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হবে। উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নত বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার, সহজ ‘রুলস অব অরিজিন’ এবং অন্যান্য অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধায় পরিবর্তন আসতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানি খাতের জন্য অনুকূল রুলস অব অরিজিন, শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা এবং অন্যান্য বাণিজ্যিক অগ্রাধিকার বজায় রাখতে ইইউ এবং যুক্তরাজ্যের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, ইইউর জিএসপি প্লাস স্কিমের যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৩২টি আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নের ওপর সরকার বিশেষ জোর দিয়েছে এবং এই ব্লকের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে।

রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে জাপানের সঙ্গে ইতোমধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং চীনের সঙ্গে ইপিএ, সেপা এবং এফটিএ চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এছাড়া কানাডার ‘জেনারেল প্রেফারেন্সিয়াল ট্যারিফ প্লাস’ সুবিধা কার্যকরভাবে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

রপ্তানি সক্ষমতা ধরে রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী নীতিগত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন (ভ্যালু এডিশন) বৃদ্ধি, মানবসৃষ্ট আঁশভিত্তিক (ম্যান-মেড ফাইবার) উৎপাদন সম্প্রসারণ এবং পাট, চামড়া, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হালকা প্রকৌশল ও আইসিটি খাতের সক্ষমতা বাড়িয়ে রপ্তানি বহুমুখীকরণের কাজ চলছে। আঞ্চলিক বাণিজ্য জোটগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এবং শুল্ক ও অসম বাধা দূর করতে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের বিষয়েও সরকার তৎপর রয়েছে।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে এবং বাংলাদেশের রপ্তানি বাড়াতে একটি ব্যাপকভিত্তিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা স্বাক্ষরের আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, পণ্য ও সেবা বাণিজ্য এবং বিনিয়োগ খাতে সহযোগিতা শক্তিশালী করতে দুই দেশই একটি ‘সেপা’ চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ-ভারত শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ইতোমধ্যেই আনুষ্ঠানিক আলোচনার অংশ হিসেবে দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্য সংক্রান্ত তথ্য বিনিময় করেছে।

সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে ১.৭৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। ভারতের সঙ্গে এই বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার অভ্যন্তরীণ শিল্পের বিকাশ, আমদানি-বিকল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের আমদানি নিরুৎসাহিত করা এবং অত্যাবশ্যকীয় কাঁচামাল ও ক্যাপিটাল মেশিনারি আমদানিতে উৎসাহিত করার নীতি গ্রহণ করেছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

আমার বার্তা/এমই

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়াল ইসি, জারি হলো গেজেট

ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় পরিবর্তন আসায় এখন

উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করা হবে বলে

পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

প্রতিবছর পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়াল ইসি, জারি হলো গেজেট

বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

ভারতের ‘সেপা’ ও ৮ দেশের সঙ্গে চলছে বাণিজ্য চুক্তির দরকষাকষি

উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

এক জেলার ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দি, কীভাবে উদ্ধার করবে প্রশাসন

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

অনেক রক্ত ঝরিয়ে, ব্যাপক আন্দোলনের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে: রিজভী

জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী

পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি

সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০ জন

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের পর উচ্ছেদ অভিযান

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী