ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

গাজীপুরে অবৈধ গ্যাসের বিরুদ্ধে যৌথ অভিযান, ৩ জনকে জরিমানা, ১ জনের কারাদণ্ড

প্রতাপ কুমার গোপ,গাজীপুর
০৯ জুলাই ২০২৬, ১০:১৯
আপডেট  : ০৯ জুলাই ২০২৬, ১০:২৪

গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা ও লক্ষীপুরা এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার গাজীপুর জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক (প্রকৌশলী) মোস্তফা মাহবুব জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহার রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সালনা ও লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামের বাড়িতে আটটি অবৈধ গ্যাসের চুলা পাওয়া যায়। এ ঘটনায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে আবু হানিফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অপরদিকে, গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় অবস্থিত ইন্ট্রাম্যাক্স নামক একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে ওয়াশিং প্লান্টে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছেন, কারখানাটি প্রতিমাসে প্রায় ৪০ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ অপরাধে কারখানাটির সহকারী অ্যাডমিন অফিসার কাজী হাসানুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুরের বিপণন বিভাগের ব্যবস্থাপক (প্রকৌশলী) মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও সোহেল মিয়া, ভিজিল্যান্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকৌশলী) মো. শাহিদুর রহমান, ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আলী নওরোজ রাহাত, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর রায়, মতিয়ার রহমান ও আতাউর রহমান, সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল) আমিনুল ইসলামসহ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপচয় রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বার্তা /প্রতাপ কুমার গোপ/জেএইচ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বহু এলাকা বিদ্যুৎহীন, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কোথাও টানা দুই দিন,

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান

খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন সড়ক তলিয়ে যান চলাচল বন্ধ

খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢল নেমে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত

লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার একই এলাকায় পাহাড়ধসের পৃথক দুটি ঘটনায় দুটি পরিবারের পাঁচজন নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বহু এলাকা বিদ্যুৎহীন, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

ন্যাটো সম্মেলনে স্টারমারকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন এরদোয়ান

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত শেষ, শেখ হাসিনাসহ সাংবাদিকরা আসামি

উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এডিবি

সোনার গহনার দাম ভরিতে কমলো আরও ৩৩২৪ টাকা 

আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার

‘অবৈধ’ লেনদেন, তৃণমূলের ৪৪০ কোটি রুপি ফ্রিজ করল ইডি

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, লক্ষ্য হরমুজ প্রণালিকে মুক্ত করা

১১২ কোটি টাকার বেতন ছেড়ে পর্তুগালের কোচ হতে যাচ্ছেন হোর্হে হেসুস

খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন সড়ক তলিয়ে যান চলাচল বন্ধ

বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে অবৈধ গ্যাসের বিরুদ্ধে যৌথ অভিযান, ৩ জনকে জরিমানা, ১ জনের কারাদণ্ড

৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

সংবিধানে তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল

লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু