ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৭:৪৩
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেন। ফাইল ছবি

শেয়ারমার্কেটের ধারাবাহিক পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজারে যেসব অনিয়ম ও কারসাজি হয়েছে, বর্তমান সরকার তার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, শেয়ার মার্কেট কেলেঙ্কারির অভিযোগ ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক অনুসন্ধান করা হয়েছে। কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

অপরাধীদের তালিকা অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠানো হয়েছে।

বাজার পতনের কারণসমূহ

বিগত সরকারের আমলে শেয়ারবাজারের ভয়াবহ বিপর্যয়ের কারণ হিসেবে প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয় তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বাজার কারসাজি ও কৃত্রিমভাবে শেয়ারের দর নিয়ন্ত্রণ; আইপিও ও বন্ড ইস্যু করার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম; নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘমেয়াদী তদারকির অভাব ও সময়মতো ব্যবস্থা না নেওয়া; কর্পোরেট সুশাসনের ঘাটতি এবং আর্থিক তথ্যের অস্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অভাব ও নীতিনির্ধারণী পর্যায়ের অসঙ্গতি।

পুঁজিবাজার সংস্কারে সরকারের পদক্ষেপ

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ও একটি টেকসই পুঁজিবাজার গঠনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো—

১. বিএসইসিতে দক্ষ ও অভিজ্ঞ চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ।

২. বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে ফ্লোর প্রাইস প্রত্যাহার।

৩. লাভজনক সরকারি ও বহুজাতিক কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তকরণে (Direct Listing) উদ্বুদ্ধ করা।

৪. ভালো মৌলভিত্তিসম্পন্ন ও SME কোম্পানিকে বাজারে আনা।

৫. কারসাজি রোধে তথ্য প্রদানকারীর (Whistleblower) সুরক্ষা নিশ্চিত করা।

৬. অডিট ফার্মগুলোর জন্য প্যানেল নীতিমালা প্রণয়ন।

৭. ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাস ও লভ্যাংশ আয়ে দ্বৈত কর বাতিল।

৮. পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়েরের বিধান।

৯. ‘পুঁজিবাজার সংস্কার কমিশন’ এবং বিশেষ তদন্ত কমিশন গঠন।

১০. ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার এবং এআই (AI) ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু।

১১. ই-কেওয়াইসি (E-KYC) ও মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন সহজীকরণ।

১২. বিনিয়োগকারী সুরক্ষা তহবিল গঠন এবং ট্রেজারি বন্ডের লেনদেন সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফেরাতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা এমন একটি উন্নত পুঁজিবাজার গড়তে চাই যেখানে বিনিয়োগকারীদের সম্পদ সুরক্ষিত থাকবে।

আমার বার্তা/এমই

টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি, চাপে সীমিত আয়ের মানুষ

চলতি বছরের জুন মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে

অতিরিক্ত বিদ্যুৎ বিল-হয়রানি: নজরদারি ও পর্যবেক্ষণ করছে সরকার

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন এলাকায় ওঠা অভিযোগ ও জনঅসন্তোষের পরিপ্রেক্ষিতে বিতরণ সংস্থাগুলোকে দ্রুত

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির চুক্তি

বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হলেও তার সুফল এখনো ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই: বিজ্ঞান সচিব

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির গুরুত্বারোপ

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরু বাংলাদেশ-তাজিকিস্তানের

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করে ৮০ পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বীরের বেশে বিদায় মিসরের, বিষাদ ছাপিয়ে কায়রো-গাজায় বিজয়ের উল্লাস

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার

মহাসড়কের গর্তে আটকে যানবাহন, সরাইলে ২০ কিলোমিটার যানজট

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সংঘর্ষের পর কর্মবিরতিতে ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা

রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধস, ৫ শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার