ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে ৪ দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী, ৪২ সেনা-পুলিশ নিহত

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১৪:০২

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ৪, ৫, ৬ ও ৭ জুলাই—চার দিনে ব্যাপক অভিযান পরিচালনা করেছে দেশটির সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী। অভিযানে নিহত হয়েছেন মোট ৫৪ জন বিচ্ছিন্নতাবাদী এবং ৪২ জন সেনা-পুলিশ।

পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে আইএসপিআরের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেলুচিস্তানের উরাক, মাঙ্গি, খারান, দালবান্দিন এবং লাসবেলা জেলার বিভিন্ন এলাকায় চলেছে অভিযান। অনেক এলাকায় স্থানীয় বাসিন্দারা সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছেন বলেও দাবি করেছেন আইএসপিআরের মহাপরিচালক।

সংবাদ সম্মেলনে লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, বেলুচিস্তানের এই ৫ জেলার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী এবং প্রতিটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের। একক অভিযান হিসেবে হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মাঙ্গি চেকপয়েন্ট অভিযানে। ৬ জুলাইয়ের সেই অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের। ৫৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন, তাদের প্রায় অর্ধেক, অর্থাৎ ২৬ জনই নিহত হয়েছেন মাঙ্গি চেকপয়েন্টের সংঘাতে। অপরদিকে নিরাপত্তা বাহিনীর ২৭ জন নিহত হয়েছেন সেই অভিযানে। এই নিহতরা সবাই বেলুচিস্তান পুলিশের সদস্য ও কর্মকর্তা।

১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্তির পর থেকেই পাকিস্তানের বেলুচিস্তানে শুরু হয়েছে স্বাধীনতা সংগ্রাম। তবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সেনবাহিনী বেলুচ স্বাধীনতাকামীদের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব পোষন করার সেই সংগ্রাম এখনও সফল হয়নি। বর্তমানে বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামে অন্যতম নেতৃস্থানীয় গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি বা বিএএলএ। যে ৫৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন, তারা সবাই বিএলএ’র সদস্য ছিলেন বলে জানা গেছে।

পাকিস্তানের অভিযোগ, বেলুচ বিদ্রোহীদের আর্থিক ও সামরিক সহায়তা দেয় ভারত। এ অভিযোগের ভিত্তিকে পাক সেনাবাহিনী বিএলএ’র নাম দিয়েছে ‘ফিৎনা আল-হিন্দুস্তান’। তবে ভারত সবসময়েই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

বুধবারের সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি বলেন, “রাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে বেলুচিস্তান বা বেলুচ জনগণের কোনো সম্পর্ক নেই।”

“পাকিস্তানের মাটিতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সেনাবাহিনী পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ।” - সূত্র : জিও নিউজ

আমার বার্তা /জেএইচ

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

মঙ্গলবারের পর বুধবার রাতে ফের কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা

ইরানের প্রতিটি হামলার জবাবে ‘২০ গুণ’ আঘাত করা হবে: ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের প্রতিটি হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী

ন্যাটো সম্মেলনে স্টারমারকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন এরদোয়ান

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তাজা গুলিসহ একটি ব্যক্তিগত রিভলবার উপহার

‘অবৈধ’ লেনদেন, তৃণমূলের ৪৪০ কোটি রুপি ফ্রিজ করল ইডি

‘কেয়ারওয়েল এভিয়েশন’ নামের একটি বিমান পরিষেবা সংস্থার সঙ্গে ‘অবৈধ’ আর্থিক লেনদেনের অভিযোগে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পাকিস্তানে ৪ দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী, ৪২ সেনা-পুলিশ নিহত

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

ক্রিকেটের বাইরে ফুটবল, শুটিং ও অন্যান্য খেলায় বাণিজ্যিকীকরণ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী 

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

স্ত্রীকে মেরে মরদেহ ঝুলানোর চেষ্টা, ব্যর্থ হয়ে সন্তান নিয়ে পালান ইমাম

তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

ইরানের প্রতিটি হামলার জবাবে ‘২০ গুণ’ আঘাত করা হবে: ট্রাম্প 

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বহু এলাকা বিদ্যুৎহীন, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি