ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

আমার বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯

নাইজেরিয়ায় মাঝ আকাশে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে কোনো চালকের দক্ষতার কারণে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজটি নিরাপদে জরুরী অবতরণ করতে পেরেছে।

গত বুধবার ঘটেছে এই ঘটনা। সেদিন স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে নাইজেরিয়ার বৃহত্তম শহর ও বন্দর লাগোসের মুরতালা মুহাম্মেদ বিমানবন্দর থেকে থেকে পোর্ট হারকোর্টের দিকে রওনা হয়েছিল নাইজেরীয় বিমান পরিষেবা সংস্থা এরিক এয়ারের একটি বোয়িং ৭৩৭-৭০০ এয়ারক্রাফট উড়োজাহাজ। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে। এ সময় ২৭ হাজার ফেুট উচ্চতায় ছিল বিমানটি।

উড়োজাহাজটিতে চালক এবং ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু চালক মাথা ঠান্ডা রেখেছিলেন এবং স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে উড়োজাহাজটিকে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণে সফল হয়েছিলেন।

যাত্রীরা সবাই নিরাপদেই বিমান থেকে নেমে গিয়েছেন। বেনিনের সেই বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্রাথমিকভাবে উড়োজাহাজটিকে পরীক্ষা করেছে। তাদের বরাত দিয়ে এভিয়েশন সেফটি নেটওয়ার্ক নামের একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বিমানটির ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির কয়েকটি ব্লেড ভেঙ্গে যাওয়ায় ইঞ্জিনের ইনেটেল নষ্ট হয়ে গেছে। এ কারণেই ঘটেছে বিস্ফোরণ।

কী কারণে ব্লেড ভাঙলো, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

এ ঘটনায় যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়েছে এরিকা এয়ার। সেই সঙ্গে নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ইঞ্জিনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত শুরু হবে।

আমার বার্তা /জেএইচ

তারেক রহমানকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ দুই তৃতীয়াংশের ও বেশি বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দল‌টির চেয়ারম্যান

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন, একসঙ্গে কাজ করার প্রত্যয়

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে

শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ও

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল নেতা খুন

বইবোঝাই গাধা ও নৈতিকতার সংকট

তারেক রহমানকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে এহছানুল হক মিলনের পরিকল্পনা

‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় ‘নোট অব ডিসেন্ট’-এর কী হবে, জানালেন আলী রীয়াজ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ

২০০৮ সালের পর প্রথম বিশ্বাসযোগ্য-প্রতিযোগিতামূলক নির্বাচন

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

ভোট শেষে জীবিকার তাগিদে নগরে ফিরছেন মানুষজন

নাহিদের নেতৃত্ব ও এনসিপির সাফল্যকে অসাধারণ অর্জন বললেন প্রধান উপদেষ্টা

রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যেবক্ষক মিশন

ফাঁসির মঞ্চ থেকে সংসদে: এক নতুন রাজনৈতিক অধ্যায়

১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : শফিকুল আলম

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন, একসঙ্গে কাজ করার প্রত্যয়

খুলনায় জামানত হারালেন ইসলামী আন্দোলন-জাপাসহ ২৬ প্রার্থী