ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল নেতা খুন

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪
ছুরিকাঘাতে নিহত ফাহিম। ছবি: সংগৃহীত

বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় প্রায় তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়।

শনিবার সকালে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড়ে পৌঁছালে তনয় তার পথরোধ করেন বলে অভিযোগ। এ সময় বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের দুলাভাই সেতু বলেন, বোনকে উত্ত্যক্তের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন।

বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোনকে উত্ত্যক্তের জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তনয়ের নাম উল্লেখ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

আমার বার্তা/এমই

একই গ্রাম থেকে নির্বাচিত ৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা গেছে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আসনেই

বরিশালের বানারীপাড়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের কাছে মোবাইল ও নগদ টাকা উদ্ধার

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বানারীপাড়া একাসাড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন

বিএনপির কাছে ছেলে হারার পর ভিডিও বার্তায় যা বললেন কর্নেল অলি

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে হেরেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: ব্রাসেলস

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো ঘটনা চোখে পড়েনি: ইওএস

তারেক রহমানকে অভিনন্দন জানালো কমনওয়েলথ

ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির অভিযোগ আমিনুল হকের

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল নেতা খুন

বইবোঝাই গাধা ও নৈতিকতার সংকট

তারেক রহমানকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে এহছানুল হক মিলনের পরিকল্পনা

‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় ‘নোট অব ডিসেন্ট’-এর কী হবে, জানালেন আলী রীয়াজ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ

২০০৮ সালের পর প্রথম বিশ্বাসযোগ্য-প্রতিযোগিতামূলক নির্বাচন

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

ভোট শেষে জীবিকার তাগিদে নগরে ফিরছেন মানুষজন

নাহিদের নেতৃত্ব ও এনসিপির সাফল্যকে অসাধারণ অর্জন বললেন প্রধান উপদেষ্টা

রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি