ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলায় নিহত অন্তত ১০ জন

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের এই ঘটনা ঘটেছে।

দেশটির সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে পুলিশ বলেছে, সন্ধ্যায় বন্ডি সমুদ্র সৈকতে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী এবং বাকি ৯ জন ভুক্তভোগী।

এই ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছানো একাধিক পুলিশ সদস্যও আছেন। এছাড়া আহতদের মধ্যে দ্বিতীয় একজন হামলাকারীও রয়েছেন। ওই হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন।

এবিসি নিউজে সম্প্রচারিত ফুটেজে মাটিতে একাধিক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দেশটির সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে।

এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, হনুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সমুদ্রসৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর ওপর সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমুদ্রসৈকতগুলোর একটি বন্ডি। সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে। বিশেষ করে গ্রীষ্মকালে সন্ধ্যার দিকে এই সৈকতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। - সূত্র: এবিসি, রয়টার্স।

আমার বার্তা/এমই

ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘জয়’— বারবার এমন কথাই বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে,

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের

নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে

সৌদিতে স্বর্ণের বিশাল খনি আবিষ্কার, মজুদ বাড়ল ২ লাখ কেজির বেশি

সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ দেশটির চারটি স্থানে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স

ইরানকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের সরকার রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ

গাজীপুরে কর্মীকে বাঁচাতে এগিয়ে যাওয়া ব্যবসায়ীকে হত্যা, আটক ৩

বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

সময়সীমা পেরোলেও শোকজের জবাব দেননি পরিচালক নাজমুল

টেকসই প্যাকেজিং খাত গড়তে প্রয়োজন ব্যবসাবান্ধব নীতি

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে আইনগত বাধা নেই

গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায়: তারেক রহমান

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি: রিজভী

স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চাই না: মির্জা আব্বাস

শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে অসংগতি দেখেন না মামুনুল হক

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান

পেপার প্যাকেজিংকে ঘোষণা করা হয়েছে ‘বর্ষ পণ্য’

দেশে এলো হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে রংপুর

ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক

খালেদা জিয়া প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করতেন না: আলাল

খালেদা জিয়া গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক ছিলেন: মঈন খান

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান-প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য

রাজধানীতে ৪ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ