ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১০

আমার বার্তা অনলাইন:
২৫ নভেম্বর ২০২৫, ১৩:৪০

পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন। খবর এএফপির।

তিনি এক্সে পোস্ট করে জানান, পাকিস্তানের ‘আগ্রাসী’ বাহিনী একজন স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এর ফলে খোস্ত প্রদেশে পাঁচ ছেলে ও চার মেয়েসহ মোট নয় শিশু ও এক নারী শহিদ হয়েছেন।

তিনি আরও বলেন, ‘কুনার ও পাকতিকা সীমান্ত অঞ্চলে পরিচালিত বিমান হামলায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’

২০২১ সালে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যা তালেবান সরকার অস্বীকার করে।

গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানীতে বিস্ফোরণের পর সর্বশেষ সংঘাত শুরু হয়, যার জন্য তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করে। এরপরেই দুদেশের মধ্যে সংঘাত শুরু হয়। এতে বেসামরিক নাগরিকসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত ও আরও শতাধিক মানুষ আহত হয়।

এই দুই দেশের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার (১৬০০ মাইল) সীমান্ত রয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ।

এদিকে, সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে পাকিস্তান ও আফগান তালেবান সরকার গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে তৃতীয় দফা বৈঠক শুরু করে। তবে কাবুল কোনো লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হওয়ায় ওই আলোচনা সফলতা ছাড়াই শেষ হয়।

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু